বিজিবি-বিএসএফ অধিনায়ক পর্যায়ে মতবিনিময়

নীলফামারী প্রতিনিধি
১৪ আগস্ট ২০১৮, ১৮:০০আপডেট : ১৪ আগস্ট ২০১৮, ১৮:১০

বিজিবি-বিএসএফ অধিনায়ক পর্যায়ে মতবিনিময়

পঞ্চগড় জেলার বোদা উপজেলার বড়শশী বিওপি সীমান্তে ৫৬ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের ৬৫ বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) মধ্যে অধিনায়ক পর্যায়ে মতবিনিময় হয়েছে। সোমবার (১৩ জুলাই) সকাল ১০টায় বড়শশী বিওপি সীমান্ত পিলার ৭৭৮/৩ এস সংলগ্ন ভারতের সাতখুড়া ক্যাম্পে এ মতবিনিময় হয়। মঙ্গলবার (১৪ জুলাই) ৫৬ বর্ডার গার্ড ব্যাটালিয়ন সদর দফতর নীলফামারীর উপ-অধিনায়ক মেজর মো. মিজানুর রহমান খাঁন এ তথ্য নিশ্চিত করেন।

মো. মিজানুর রহমান খাঁন জানান, ৬৫ বিএসএফ ব্যাটালিয়ন কর্তৃপক্ষ এ মতবিনিময় সভার আয়োজন করে। এতে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন ৫৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কাজী আবুল কালাম আজাদ এবং বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন ৬৫ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট অনিল কুমার সিং।

তিনি আরও বলেন, ‘সীমান্তে ভারতের সীমানায় ১ দশমিক ১১৫ কিলোমিটার জুড়ে কাঁটাতারের বেড়া নির্মাণ করতে চায় বিএসএফ। এজন্য বাংলাদেশ ও ভারতের সার্ভেয়ার দিয়ে মাপনি কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্যে যৌথ মতবিনিময় সভার আহ্বান করা হয়।’

মো. মিজানুর রহমান খাঁন বলেন, ‘সীমান্তে ভারতীয় সীমানার ১৫০ গজের মধ্যে একসারির কাঁটাতারের বেড়া নির্মাণের ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া, বাংলাদেশি নাগরিকদের ওপর বিএসএফের গুলি বর্ষণ ও বাংলাদেশের অভ্যন্তরে মাদক পাচাররোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিএসএফ কমান্ড্যান্টকে অনুরোধ করেন ৫৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কাজী আবুল কালাম আজাদ। এ ব্যাপারে বিএসএফের কমান্ড্যান্ট প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম