বাড়ির সামনে পোলট্রি বর্জ্য, দুর্গন্ধে অতিষ্ঠ দুই পরিবার

বগুড়া প্রতিনিধি
১৪ আগস্ট ২০১৮, ১৮:৪৫আপডেট : ১৪ আগস্ট ২০১৮, ১৯:১৯

বাড়ির সামনে বর্জ্য ফেলে রাখায় নাকে-মুখে কাপড় চেপে হাঁটাচলা করতে হচ্ছে দুই পরিবারের সদস্যদের (ছবি- প্রতিনিধি)

জমি নিয়ে বিরোধের জেরে বগুড়ার ধুনটের চান্দারপাড়া গ্রামে দুই পরিবারের বাড়ির সামনে পোলট্রি বর্জ্য ফেলার অভিযোগ উঠেছে শাহীন আহসান নামে এক খামারির বিরুদ্ধে। এ ঘটনায় ধুনট উপজেলা ও থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

ভুক্তভুগী দুই পরিবার সূত্র জানায়, গত ১৬ দিন ধরে তাদের বাড়ির সামনে পোলট্রি বর্জ্য ফেলে আসছেন শাহীন আহসান। এতে দুর্গন্ধে তাদের বাড়িতে থাকাটাই কঠিন হয়ে পড়েছে।

স্থানীয়রা জানায়, চান্দারপাড়া গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক সহোদর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক ও আজাহার আলীর সঙ্গে প্রতিবেশী মৃত আবদুস সাত্তারের ছেলে শাহীন আহসানের জমি নিয়ে বিরোধ রয়েছে। এর জের ধরে মোজাম্মেল হক ও আজাহার আলীর বাড়ির সামনে বর্জ্য ফেলে আসছেন শাহীন আহসান।

অবসরপ্রাপ্ত শিক্ষক আজাহার আলী বলেন, ‘এলাকায় শাহীন আহসানের অনেক প্রভাব। তাই গায়ের জোরে বর্জ্য বাড়ির সামনে বর্জ্য ফেলে আসছে। দুর্গন্ধে আমাদের দুই পরিবারের পাশাপাশি আশপাশের লোকজনও অতিষ্ঠ।’

শাহীন আহসান বর্জ্য ফেলার কথা স্বীকার করে বলেন, ‘বিরোধ থেকে নয়; অন্য কোথাও বর্জ্য ফেলার জায়গা ছিল না, তাই ওখানে বর্জ্য রাখা হয়েছিল। কয়েকদিনের মধ্যেই তা পরিস্কার করা হবে।’

ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া সুলতানা বলেন, ‘আজাহার আলীর ছেলে রাজিবুজ্জামান পল্লব লিখিত অভিযোগ করেছেন। কেউ খামারের বর্জ্য ফেলে এলাকায় পরিবেশ দূষিত করলে অবশ্যই প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম