বঙ্গবন্ধু কখনও আপস করেননি: মেয়র লিটন

রাজশাহী প্রতিনিধি
১৪ আগস্ট ২০১৮, ২২:৪৩আপডেট : ১৪ আগস্ট ২০১৮, ২২:৫৮

বক্তব্য রাখছেন এএইচএম খায়রুজ্জামান লিটন (ছবি- প্রতিনিধি)

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নীতির প্রশ্নে কখনও আপস করেননি বলে মন্তব্য করেছেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) নব-নির্বাচিত মেয়র ও মহানগর আওয়ামী লীগ সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন। তিনি বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারাটা জীবন বাঙালি বাঙালি করে গেছেন। বাঙালির জন্য জীবনের ১৪টি বছর কারাবন্দি থেকেছেন। তিনি চাইলে নীতির প্রশ্নে আপস করে সুখে জীবন কাটাতে পারতেন। কিন্তু তিনি কখনও আপস করেননি।’

১৫ আগস্ট বঙ্গবন্ধুসহ তার পরিবারের সব শহীদ এবং ২১ আগস্টের শহীদদের স্মরণে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মঙ্গলবার (১৪ আগস্ট) বিকালে মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে রাজশাহী মহানগর মহিলা আওয়ামী লীগ।

জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামান হেনার সন্তান এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, ‘বঙ্গবন্ধু দেশ গড়ার কাজ করতে চেয়েছিলেন। কিন্তু স্বাধীনতার পর তিনি সময় পাননি। তারপরও তিন বছর সাত মাসে অনেক কাজ করে গেছেন। কায়েমী স্বার্থবাদীরা বঙ্গবন্ধুকে মেনে নিতে পারেনি। আমাদের মাথা উচুঁ করে বাঁচার জন্য জীবন দিয়ে গেছেন বঙ্গবন্ধু।’

তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধুর পেছনে ছিলেন একজন মহিয়সী নারী, তার নাম শেখ ফজিলাতুন্নেসা মুজিব। তিনি সব সময় বঙ্গবন্ধুর পেছনে ছায়ার মতো লেগে ছিলেন। বঙ্গবন্ধুকে অনেক রাজনীতিক সিদ্ধান্তও দিয়েছেন। তিনি সবসময় পেছনে ছিলেন বলেই বঙ্গবন্ধু এতো বড় হয়েছিলেন।’

খায়রুজ্জামান লিটন বলেন, ‘বঙ্গবন্ধু যখন কারাগারে থাকতেন, তখন আওয়ামী লীগ দল কে চালাতেন? কে খরচ দিতেন? দল চালানো ও খরচ দিতেন শেখ ফজিলাতুন্নেসা মুজিব। তিনি নেতকর্মীদের বলতেন, বঙ্গবন্ধু নেই তো কি হয়েছে, আমি তো আছি।’

মহিলা আওয়ামী লীগের নেত্রী ও কর্মীদের উদ্দেশে খায়রুজ্জামান লিটন বলেন, ‘দুই জন নারীর আদর্শ আপনারা ধারণ করবেন। সে দু’জন হলেন শেখ ফজিলাতুন্নেসা মুজিব ও শেখ হাসিনা। শেখ ফজিলাতুন্নেসার জীবনী থেকে অনেক শিক্ষা গ্রহণ করতে পারেন এবং সরাসরি শেখ হাসিনার কাছ থেকে আপনারা শিক্ষালাভ করতে পারেন। তাদের কাছ থেকে অনেক শেখার আছে।’

তিনি বলেন, ‘এখন সবার মুখে নৌকা নৌকা। এটা ধরে রাখতে হবে। আমরা এমন জায়াগায় চলে এসেছি যে, আগামী ২৫-৩০ বছরে নৌকার বাইরে কেউ অন্য কিছু ভাববে না।’

মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি সালমা রেজার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কানিছ ফাতেমা মিতুর সঞ্চালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার। আলোচনা সভা শেষে ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের সব শহীদ এবং ২১ আগস্টের সব শহীদ এবং জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামান হেনার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম