ঈদে ট্রেনের ফিরতি টিকিট বিক্রি শুরু বুধবার

রাজশাহী প্রতিনিধি
১৪ আগস্ট ২০১৮, ২৩:৪৫আপডেট : ১৪ আগস্ট ২০১৮, ২৩:৪৬

রাজশাহী

রাজশাহী থেকে ঢাকাসহ বিভিন্ন গন্তব্যের জন্য ঈদের ফিরতি ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে বুধবার (১৫ আগস্ট) থেকে। ওই দিন থেকে চারটি ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া পাহারায়। পাশাপাশি কালোবাজারি রোধে থাকবে ভ্রাম্যমাণ আদালত।

রাজশাহী রেলওয়ে স্টেশন ম্যানেজার গোলাম মোস্তফা জানান, রাজশাহী স্টেশন থেকে বিশেষ ব্যবস্থাপনায় সকাল ৮টা থেকে ঈদের ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ১৫ আগস্ট থেকে। ওই দিন দেওয়া হবে ২৪ আগস্টের টিকিট। একইভাবে ১৬, ১৭, ১৮ ও ১৯ আগস্টে যথাক্রমে পাওয়া যাবে ২৫, ২৬, ২৭ ও ২৮ আগস্টের টিকিট।

তিনি আরও বলেন, টিকিট বিক্রির সময় কালোবাজারি রোধে ও টিকিটপ্রত্যাশীদের নিরাপত্তায় রাজশাহী স্টেশনে জিআরপি, আরএনবি, বিজিবি ও স্থানীয় পুলিশ এবং র‌্যাবের টহল থাকবে। এ ছাড়া, জেলা প্রশাসকের সহায়তায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।

বাংলাদেশ রেলওয়ের চিফ কমার্শিয়াল ম্যানেজার (পশ্চিম) মিহির কান্তি গুহ বলেন, রাজশাহী-ঢাকা রুটের যাত্রীদের চাহিদার কথা বিবেচনা করে এবার ঈদে পশ্চিমাঞ্চলে একটি বিশেষ ট্রেন যুক্ত হবে। সেই হিসেবে ঈদের পরে ফিরতি ট্রেন ছেড়ে যাবে প্রতিদিন চারটি করে। আবার ঢাকা থেকেও চারটি করে ট্রেনে রাজশাহীর উদ্দেশে ছেড়ে আসবে। ঈদের পরে ২৪ আগস্ট থেকে ৩০ আগস্ট পর্যন্ত বিশেষ ট্রেন চলাচল করবে। ১৮ আগস্ট থেকে ঈদের আগের দিন পর্যন্ত সব আন্তঃনগর ট্রেন সাপ্তাহিক বন্ধের দিনও চলাচল করবে। ঈদের পরে ৩০ আগস্ট পর্যন্ত এই অবস্থা অব্যাহত থাকবে।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম