আলোচনায় লাল্টু-বল্টু

এস এম সামছুর রহমান, বাগেরহাট
১৮ আগস্ট ২০১৮, ০৯:৫৫আপডেট : ১৮ আগস্ট ২০১৮, ১০:০৬

লাল্টু ও বল্টু কোরবানির আর মাত্র ৫ দিন বাকি। এখনও পশুর হাট জমে ওঠেনি বাগেরহাটে। পশুর হাট না জমলেও আলোচনায় লাল্টু-বল্টু নামের ফ্রিজিয়ান জাতের জমজ সহোদর। ষাঁড় দুটি দেখতে প্রতিদিন ভিড় ভিড় জমাচ্ছে হাজার হাজার মানুষ। শুক্রবার এলাকাবাসীর জন্য গরু দু’টি সাড়ে ৬ লাখ টাকায় কিনে নিয়েছেন হিজলা ইউপি চেয়ারম্যান কাজী আজমীর আলী।

এনজিও কর্মী বন্যা গুহ বলেন, ‘চিতলমারী বাজার থেকে এই গরুর কথা শুনে পিসিকে সঙ্গে নিয়ে গরু দেখতে এসেছি। এতবড় জমজ গরু দেখে আমি মুগ্ধ।’

গরু দেখতে নালুয়া বাজার থেকে হিজলায় সাইকেল চালিয়ে এসেছে খালিদ খন্দকার ও তা বন্ধুরা। সে জানায়, এত বড় গরু তাদের এলাকায় রয়েছে জেনে তারা আনন্দিত। সবাই মিলে ছুটির দিনে সাইকেল চালিয়ে এসেছে গরু দুটি দেখতে।

খামারে লাল্টু ও বল্টু খামার মালিকমুনজুরুল আলম জানান, ২০১৩ সালে সেনাবাহিনীর সার্জেন্ট পদ থেকে তিনি অবসরে যান। এরপর বাড়িতে এসে বগুড়া থেকে ৬টি গাভী কিনে গরুর খামার শুরু করেন। ২০১৪ সালের শেষের দিকে একটি গাভীকে হলিস্টিন ফিরিজিয়ান জাতের সিমেন (শুক্রাণু) দিয়ে প্রজনন করান। ২০১৫ সালে ওই গাভীর জমজ  ষাঁড়ের বাচ্চা দেয়। দেখতে একই রকম, তাদের নাম রাখেন লাল্টু ও বল্টু। জন্মের পর থেকে তাদের দেশীয় খাবার ভুষি, কুড়া, খৈল, চালকুমড়া, কলা, লাউ ও দেশীয় বিভিন্ন মৌসুমী ফল খেয়ে বড় করেছে লাল্টু ও বল্টুকে। মাত্র সাড়ে ৩ বছরে লাল্টু ও বল্টুর  এক-একটির ওজন ৩০ মণেরও বেশি। লাল্টু ও বল্টু ছাড়াও তার খামারে আরও রয়েছে ১৪টি গরু। অবশ্য এসব গরু এবছর কোরবানীতে বিক্রয় করা হবে না।

তিনি আরও জানান, কোরবানি ঈদকে সামনে রেখে ঢাকা বা অন্য কোনও বড় হাটে লাল্টু-বল্টুকে নিয়ে বিক্রির ইচ্ছা ছিল তার। কিন্তু পরিবারের অন্য সদস্যদের আপত্তির কারণে তিনি স্থানীয় হাটেই ষাঁড় দু’টিকে বিক্রির সিন্ধান্ত নেয়। তবে হাটে নেওযার আগেই শুক্রবার দুপুরে হিজলা ইউপি চেয়ারম্যান ও তার বন্ধু কাজী আজমীর আলী ষাঁড় দু’টি সাড়ে ৬ লাখ টাকায় কিনে নেয়। বন্ধু চেয়ারম্যান মুনজুরুল আলমের  প্রতিবেশীও বটে। চেয়ারম্যান তার বাবা শতবর্ষী আব্দুল হকের আগ্রহ ও  ইচ্ছা অনুযায়ী ওই যমজ ষাঁড় দু’টি ক্রয় করেন। তার গ্রামের মানুষ খেতে পারবে এই ভেবেই বাড়তি দামের আশা ত্যাগ করে মুনজুরুল আলম ষাঁড় কাজী আজমীর আলীর কাছে বিক্রি করেন।

লাল্টু ও বল্টুকে কিনে নিয়েছেন চেয়ারম্যান

ইউপি চেয়ারম্যান কাজী আজমীর আলী বলেন, বাবার ইচ্ছা পূরণের জন্য তার এই গরু কেনা। এরই মধ্যে তিনি কোরবানির জন্য আরও একটি গরু কিনেছেন। কিন্ত বাবার ইচ্ছা তাদের গ্রামে আলোচিত এই জমজ ষাঁড় কিনে গ্রামের সাধারণ মানুষের মধ্যে এক টুকরা হলেও ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। বাবার ইচ্ছার প্রতিফলনের জন্যই তিনি সাড়ে ৬ লাখ টাকা দিয়ে ওই ষাঁড় দু’টি কেনার সিন্ধান্ত নেন। ষাঁড় কিনলেও কাজী আজমীর হোসেন কোরবানির আগ পর্যন্ত ওই খামারের রাখালের কাছেই রাখছেন তার ষাড় লাল্টু-বল্টুকে।

বাগেরহাট জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ডিএলও) ডা.  সাইফুজ্জামান জানান, বাগেরহাট জেলার ৯টি উপজেলায় ছোট-বড় ৭ হাজারের অধিক গরুর খামারে ব্রাহমা, ফ্রিজিয়ান, সিন্দি, শাহিওয়ালসহ বিভিন্ন উন্নত জাতের গরু পালন হচ্ছে। গরু, ছাগল, ভেড়াসহ এবার লক্ষাধিক পশু কোরবানির জন্য প্রস্তুত রয়েছে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক