হোটেলে যুবকের গলাকাটা লাশ: আদালতে সাবেক স্ত্রীর স্বীকারোক্তিমূলক জবানবন্দি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৮ আগস্ট ২০১৮, ২০:৩৮আপডেট : ১৮ আগস্ট ২০১৮, ২০:৫১

মাইন উদ্দিন

চট্টগ্রামে আবাসিক হোটেল থেকে মাঈন উদ্দিন নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধারের ঘটনায় গ্রেফতার হওয়া তার সাবেক স্ত্রী রোকসানা আক্তার পপি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। শনিবার (১৮ আগস্ট) বিকালে চট্টগ্রাম মহানগর হাকিম আবু সারেম মোহাম্মদ নোমান ৬৪ ধারায় পপির জবানবন্দি রেকর্ড করেন।

নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী এ তথ্য নিশ্চিত করেন। স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে আসামি মাঈন উদ্দিনকে একাই হত্যা করেছেন বলেও জানান তিনি।

শুক্রবার ভোরে চট্টগ্রাম নগরীর খুলশী থানাধীন ফয়ে’স লেক এলাকার লেকসিটি মোটেল ফাইভের ২০৩ নম্বর কক্ষ থেকে মাঈন উদ্দিনের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ।

মাঈন উদ্দিন ফেনী জেলার ছাগলনাইয়ার জয়পুর গ্রামের মৃত সিরাজুল হকের ছেলে। অন্যদিকে, আসামি রোকসানা আক্তার পপি মিরসাইয়ের জোরারগঞ্জ থানাধীন মেহেদী নগর এলাকার আবু আহমেদের মেয়ে। বর্তমানে পপির পরিবার চট্টগ্রাম নগরীর খুলশী থানাধীন আলফালাহ গলির রশিদা ভবনে থাকে।

পুলিশ জানায়, ১৫ আগস্ট আত্মীয় স্বজনদের অজান্তে থাই এয়ারওয়েজের টিজি ৩৩৯ ফ্লাইটে ঢাকায় আসেন পপি। পরদিন রাত দেড়টার দিকে মাঈন উদ্দিনকে সঙ্গে নিয়ে চট্টগ্রাম পৌঁছে ফয়ে’স লেক এলাকার লেকসিটি মোটেল ফাইভ-এর ২য় তলার ২০৩ কক্ষ ভাড়া নিয়ে দুই জন অবস্থান করেন। এদিন রাত ৩টার দিকে ওই কক্ষের খাটের ওপর মাঈন উদ্দিনকে ধারালো ছুরি দিয়ে কুপিয়ে গলাকাটা হয়। পরে বিচ্ছিন্ন মাথা পলিথিনে ঢুকিয়ে ওই কক্ষে রাখা প্লাস্টিকের ডাস্টবিনে ফেলে দেন পপি। এরপর রোকসানা কৌশলে হোটেল কক্ষ থেকে বের হয়ে ঢাকায় চলে যাওয়ার চেষ্টা করেন। সীতাকুণ্ডের বড় দারোগার হাট এলাকায় যাওয়ার পর পপি বাস থেকে নেমে পুনরায় চট্টগ্রাম আসেন। এসময় নগরীর দুই নম্বর গেটস্থ আলফালাহ গলি থেকে তাকে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় মাঈন উদ্দিনের বড় ভাই মো জাফর উদ্দিন রোকসানাকে আসামি করে খুলশী থানায় হত্যা মামলা দায়ের করেছেন। এজহারে উল্লেখ করা হয়েছে, একসময় রোকসানার সঙ্গে মাঈন উদ্দিনের প্রেমের সর্ম্পক ছিল। ২০১২ সালের জানুয়ারি তারা দু’জন দুই পরিবারের অমতে বিয়ে করেন। পরবর্তী সময়ে রোকসানার পরিবারের লোকজন বিয়ের বিষয়টি মেনে না নেওয়ায় ২০১৪ সালে মাঈন উদ্দিন রোকসানাকে ডিভোর্স দেন।

আরও পড়ুন–

চট্টগ্রামে আবাসিক হোটেল থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

অন্তরঙ্গ ছবি ফেসবুকে আপলোড করায় মাইনকে খুন করে তার সাবেক স্ত্রী

 

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম