স্ত্রী ঘর ছাড়ায় স্বামীর আত্মহত্যা

বগুড়া প্রতিনিধি
২১ আগস্ট ২০১৮, ২০:১২আপডেট : ২১ আগস্ট ২০১৮, ২০:১২

বগুড়া

স্ত্রী হাসি বেগম প্রেমিক লুৎফর রহমানের সঙ্গে পালিয়ে গিয়ে বিয়ে করায় ক্ষোভে বিষপান করে আত্মহত্যা করেছেন স্বামী হোসেন (৩২)। বগুড়ার সোনাতলায় উপজেলার সোনাকানিয়া গ্রামে এ ঘটনা ঘটে। সোমবার রাতে নিজ বাড়িতে বিষপানের পর হোসেনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মঙ্গলবার (২১ আগস্ট) বিকাল পর্যন্ত এ ব্যাপারে কোনও মামলা হয়নি। সোনাতলা থানার এসআই আবদুল মান্নান

পুলিশ আরও জানায়, এ ঘটনার পর হাসি ও লুৎফরকে আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্বজনরা জানান, হোসেন সোনাতলা উপজেলার সোনাকানিয়া গ্রামের মৃত আবদুর রশিদের ছেলে। তিনি কয়েক বছর আগে হাসি বেগমকে (২৬) বিয়ে করেন। তাদের সংসারে একটি সন্তান রয়েছে। পরে হাসি বেগমের সঙ্গে প্রতিবেশি লুৎফর রহমানের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রায় এক মাস আগে স্বামী ও সন্তানকে ফেলে হাসি প্রেমিক লুৎফরের সঙ্গে বাড়ি ছাড়েন। বিয়ে করার পর রবিবার তারা বাড়িতে ফিরেন। এদিকে এই খবর জানার পর হোসেন ক্ষোভে সোমবার রাতে নিজ ঘরে বিষপান করেন। প্রতিবেশিরা টের পেয়ে তাকে উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে নেন। সেখানে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ তার লাশ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। খবর পেয়ে সোনাতলা থানা পুলিশ হাসি ও লুৎফরকে গ্রেফতার করে।

সোনাতলা থানার এসআই আবদুল মান্নান জানান, স্ত্রী প্রেমিকের সঙ্গে পালিয়ে বিয়ে করায় অভিমানে হোসেন নামে এক ব্যক্তি বিষপানে আত্মহত্যা করেছেন। এলাকার শান্তি রক্ষায় দণ্ডবিধির ১৫১ ধারায় ওই দুজনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার বিকালে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। এ ব্যাপারে পরিবার মামলা দিলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। 

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম