বাড়ি ফেরার পথে ট্রলার ডুবিতে নিহত ১

বরিশাল প্রতিনিধি
২১ আগস্ট ২০১৮, ২৩:৩৭আপডেট : ২১ আগস্ট ২০১৮, ২৩:৩৮

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার গোমা-গোপালপুর সংলগ্ন রাঙ্গামাটি নদীতে খেয়া ট্রলার ডুবির ঘটনায় মঙ্গলবার (২১ আগস্ট) ভোরে আনোয়ার হোসেন নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।  

নিহত আনোয়ার হোসেন উপজেলার কবাই ইউনিয়নের খোদাবক্সকাঠি এলাকার মরহুম আমির হোসেনের ছেলে। তিনি ঢাকায় কোহিনুর কেমিক্যাল কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে ঢাকায় কাজ করতেন।

বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুজ্জামান জানান, এই খেয়া ট্রলার ডুবিতে চালকের অবহেলা বা অতিরিক্ত যাত্রী ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এ ধরনের প্রমাণ পেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়রা জানান, আনোয়ার হোসেন পরিবারের সদস্যদের নিয়ে খেয়া-ট্রলারে করে রাঙ্গামাটি নদী পার হচ্ছিলেন। এসময় ট্রলারটিতে অর্ধশতাধিক যাত্রী ছিল। অতিরিক্ত যাত্রীর কারণে গোমা খেয়া ঘাট হতে কিছুদূর গিয়ে ট্রলারটি ডুবে যায়। স্থানীয়দের সহায়তায় অন্য যাত্রীরা সাঁতরে তীরে আসতে পারলেও আনোয়ার হোসেন নিখোঁজ হন।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের বরিশাল নৌ স্টেশনের কর্মকর্তা (লিডার) হাবিবুর রহমান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতা শুরু করে এবং  সকাল ১০টার দিকে আনোয়ার হোসেনের মৃতদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেন। 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম