আশ্রয়কেন্দ্রে কোরবানির গরু উপহার পলকের

নাটোর প্রতিনিধি
২২ আগস্ট ২০১৮, ০৪:০৭আপডেট : ২২ আগস্ট ২০১৮, ০৪:১৯

আশ্রয়কেন্দ্রে পলকের পাঠানো একটি গরু (ছবি- প্রতিনিধি)

নাটোরের সিংড়া পৌরসভায় দুই আশ্রয়কেন্দ্রে দু’টি গরু উপহার পাঠিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। মঙ্গলবার পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের একটি আশ্রয়কেন্দ্র ও খেজুরতলা এলাকার আরও একটি আশ্রয়কেন্দ্রে তিনি এ দু’টি কোরবানির গরু পাঠান।

খোঁজ নিয়ে জানা গেছে, পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আশ্রয়কেন্দ্রে ১০০টি পরিবার ও খেজুরতলা আশ্রয়কেন্দ্রে ২০০টি পরিবার বসবাস করে, যারা অসচ্ছল ও ভূমিহীন। দুই আশ্রয়কেন্দ্রের বাসিন্দারা জানান, গরু উপহার পেয়ে তারা অনেক খুশি। বুধবার সকালেই তারা গরু কোরবানি দেবেন।

এ ব্যাপারে জুনাইদ আহমেদ পলক বলেন, ‘ঈদের দিন আর সবার মতো দুই আশ্রয়কেন্দ্রের বাসিন্দারাও কোরবানির মাংস মুখে দিক, এটা ভেবে গরু দু’টি উপহার পাঠিয়েছি।’

আশ্রয়কেন্দ্রে পলকের পাঠানো অন্য গরু (ছবি- প্রতিনিধি)

এক প্রশ্নের জবাবে তিনি জানান, দুই গরুর মধ্যে একটি কালো রঙের ও অন্যটি সাদা রঙের। এর মধ্যে কালো রঙের গরুটির দাম পড়েছে ৫০ হাজার টাকা এবং সাদা রঙের গরুটির দাম পড়েছে ৬৫ হাজার টাকা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গরিব মানুষের মুখে হাসি ফোটাতে দিনরাত কাজ করে যাচ্ছেন মন্তব্য করে পলক বলেন, ‘বঙ্গবন্ধুর আদর্শের একজন ক্ষুদ্র সৈনিক হিসেবে আমি এ উপহার পাঠিয়েছি। বুধবার কোরবানির পর দুই আশ্রয়কেন্দ্রের গরিব মানুষের মুখে হাসি ফুটুক। তারা আনন্দ পেলে আমার ঈদ সার্থক হবে।’

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম