ভারতে পাচারকালে অটোসহ ৭০ কেজি শিং মাছের পোনা উদ্ধার

হিলি প্রতিনিধি
২৩ আগস্ট ২০১৮, ০০:২৫আপডেট : ২৩ আগস্ট ২০১৮, ০০:২৬

হিলি সীমান্ত (ফাইল ফটো)

দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে অটোসহ ৭০ কেজি দেশি শিং মাছের পোনা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২২ আগস্ট) ভোররাতে মংলা সীমান্ত এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় অটোসহ শিং মাছের পোনা উদ্ধার করা হয়।

বিজিবি হিলির মংলা বিওপি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আলতাব হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বাংলাদেশ থেকে ভারতে শিং মাছের পোনা পাচার করছে একটি সংঘবদ্ধ চক্র- এমন খবর পেয়ে ভোররাতে হিলি সীমান্তের মংলা এলাকায় অবস্থান নেয় বিজিবি। এসময় চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে মংলা কাঁচারাস্তার ওপরে অটো রেখে পালিয়ে যায়। পরে পরিত্যক্ত অবস্থায় ওই অটো থেকে দেশীয় ৭০ কেজি শিং মাছের পোনা উদ্ধার করা হয়। অটোসহ উদ্ধার শিং মাছের পোনাগুলির সিজার মূল্য প্রায় ৭ লাখ ২৮ হাজার টাকা। পিকআপসহ মাছের পোনাগুলি হিলি স্থল শুল্কগুদামে জমা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার মাছের পোনাগুলি নিলামের মাধ্যমে বিক্রয় করা হবে বলেও জানিয়েছে বিজিবি। 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম