বিএনপির ক্যাপিটাল এখন গুজব-সন্ত্রাস, মন্তব্য কাদেরের

নোয়াখালী প্রতিনিধি
২৪ আগস্ট ২০১৮, ১৮:০০আপডেট : ২৪ আগস্ট ২০১৮, ২০:৩২

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ওবায়দুল কাদের (ছবি- প্রতিনিধি) বিএনপি এখন গুজব ছড়িয়ে রাজনৈতিক ফায়দা হাসিলের তালে আছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘ব্যর্থ বিএনপির ক্যাপিটাল এখন গুজব-সন্ত্রাস। তারা এখন গুজব ছড়িয়ে রাজনৈতিক ফায়দা হাসিলের তালে আছে। এখন ফেসবুকের মাধ্যমে নানা গুজব ছড়াচ্ছে তারা, এটাই (ফেসবুক) তাদের বর্তমান অবলম্বন।’

শুক্রবার (২৪ আগস্ট) দুপুরে নিজ নির্বাচনি এলাকা নোয়াখালীর কবিরহাটের চাপরাশিরহাটে জুমার নামাজ আদায় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি সংলাপের নামে স্ট্যান্টবাজি করে বিদেশিদের বুঝাতে চায় সরকার সংলাপ চায় না। সরকার কতবার সংলাপের দরজা খুলতে চেয়েছে, কিন্তু বিএনপি সেই দরজা বন্ধ করে দিয়েছে।’

তিনি আরও বলেন, ‘বিএনপি কোটা আন্দোলনে ভর করে ব্যর্থ হয়েছে, বিদেশিদের কাছে নালিশ করে ব্যর্থ হয়েছে এবং সর্বশেষ শিক্ষার্থীদের নিরাপদ সড়ক আন্দোলনে ভর করে ব্যর্থ হয়েছে।’

বিএনপিকে উদ্দেশ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল তারা আগেভাগেই অনুমান করে ফেলেছে। এমনও হতে পারে, তারা নির্বাচন থেকে সরে যাওয়ার পথ খুঁজছে।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিএনপিকে বাদ দিয়ে কেউ নির্বাচন করতে চায় না। সরকার চায় সবার অংশগ্রহণমূলক নির্বাচন। কিন্তু বিএনপি যদি নির্বাচনে না আসে, তবে আমাদের কী করার আছে?’

এ সময় কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, কবিরহাট উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল আমিন রুমী, সাধারণ সম্পাদক ও কবিরহাট পৌর মেয়র জহিরুল হক রায়হানসহ অনেকে উপস্থিত ছিলেন।

/এমএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম