লামায় দুই ত্রিপুরা কিশোরীকে ধর্ষণের অভিযোগ, মামলা

বান্দরবান প্রতিনিধি
২৪ আগস্ট ২০১৮, ১৯:৪৫আপডেট : ২৪ আগস্ট ২০১৮, ২০:২১

বান্দরবান বান্দরবানের লামায় দুই ত্রিপুরা কিশোরীকে ধর্ষণের অভিযোগ এনে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বনফুর বাজার ক্যাম্পের দুই সদস্যের বিরুদ্ধে মামলা হয়েছে। বৃহস্পতিবার (২৪ আগস্ট) রাতে এ মামলা দায়ের করা হয় বলে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আপ্পেলা রাজু নাহা নিশ্চিত করেন। তবে বিজিবি নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আসাদুজ্জামান বলেন, ‘বনফুর বাজার ক্যাম্পের যাদের নামে অভিযোগ করা হয়েছে, ওই নামের কেউ-ই সেখানে থাকে না।’

অভিযোগকারী এক কিশোরী বলেন, ‘বুধবার রাত ১০টার দিকে ত্রিপুরা পাড়ায় আসে ফাঁসিয়াখালী ইউনিয়নের বনফুর বাজার ক্যাম্পের তিন জন বিজিবি সদস্য। তারা স্থানীয় এক মহিলার মোবাইল ফোনে কল করে আমাদের দুইজনকে পাড়ার কাছাকাছি একটি স্থানে আসতে বলে। আমরা সেখানে গেলে বিজিবি সদস্যরা অস্ত্রের মুখে ধর্ষণ করে।’

অন্য কিশোরী বলেন, ‘পাড়ার এক দিদির মোবাইল ফোনে কল করে তারা (বিজিবি সদস্যরা) আমাদের দুইজনকে ত্রিপুরা পাড়ার জঙ্গলের মতো একটা জায়গায় আসতে বলে। প্রথমে আমরা যেতে চাইনি। পরে সমস্যা হতে পারে–এ আশঙ্কায় সেখানে যাই। এ সময় বিজিবি সদস্যরা আমাদের অস্ত্রের মুখে ধর্ষণ করে। পরে সকালে পাড়ায় এসে সবাইকে ঘটনা জানাই।’

ওসি আপ্পেলা রাজু নাহা বলেন, ‘দুই ত্রিপুরা কিশোরীর অভিযোগের ভিত্তিতে মামলা নেওয়া হয়েছে। এরপর ওই দুই কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ডাক্তারি পরীক্ষার রিপোর্ট পাওয়ার পাশাপাশি অভিযোগ তদন্তের পর বিস্তারিত বলা যাবে। এ ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা হয়নি।’

এদিকে, বিজিবি নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আসাদুজ্জামান বলেন, ‘বুধবার রাতে একদল বিজিবি সদস্য বনফুর বাজার এলাকায় টহল দিয়েছিল এটা ঠিক। ত্রিপুরা কিশোরীরা যাদের নামে অভিযোগ করেছেন, ওই তিন নামের কেউ বিজিবির বনফুর বাজার ক্যাম্পে থাকে না। তবে বিজিবির কেউ এ ঘটনায় জড়িত থাকলে ব্যবস্থা নেওয়া হবে।’

/এমএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম