গাইবান্ধায় ডাকাত দলের দুই সরদার গ্রেফতার

গাইবান্ধা প্রতিনিধি
২৮ আগস্ট ২০১৮, ০০:১৮আপডেট : ২৮ আগস্ট ২০১৮, ০০:৩৮

গ্রেফতারের প্রতীকী ছবি গাইবান্ধায় আন্তঃজেলা ডাকাত দলের দুই সরদারকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হচ্ছে একাধিক মামলার আসামি খয়রাজ্জামান খয়রা (৫০) ও রঞ্জু মিয়া ভোটকা (৪৬)। ২৬ আগস্ট রবিবার সকালে রংপুর জেলার মিঠাপুকুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত খায়রুজ্জামান ওরফে খয়রা গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার দক্ষিণ ইউসুবপুর গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে। রঞ্জু মিয়া ভোটকা একই উপজেলার গোবিন্দপুর এলাকার মৃত ফারাজ উদ্দিনের ছেলে।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহরিয়ার বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খয়রা ও ভোটকা আন্তঃজেলা ডাকাত সরদার। তাদের বিরুদ্ধে গাইবান্ধা সদরসহ দেশের বিভিন্ন থানায় ডাকাতিসহ অন্তত ১২টি মামলা রয়েছে। তারা দীর্ঘদিন থেকে পলাতক ছিলেন। তাদের গ্রেফতারে বিভিন্ন জায়গায় অভিযান চালানো হয়। শেষ পর্যন্ত গোপন খবরে অভিযান চালিয়ে মিঠাপুকুর এলাকা থেকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতে পাঠানো হবে।

/এমপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম