বিদ্যুৎ চুরির দায়ে সাড়ে ৭ লাখ টাকা জরিমানা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৮ আগস্ট ২০১৮, ০২:২৬আপডেট : ২৮ আগস্ট ২০১৮, ০২:৩৫

নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের ফতুল্লার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিদ্যুৎ চুরির অভিযোগে তিনটি ব্যাটারিচালিত অটোরিকশার গ্যারেজের অবৈধ বিদ্যুৎ সংযোগ বিছিন্ন করা হয়েছে। একইসঙ্গে ওই তিন গ্যারেজের মালিককে  সাড়ে ৭ লাখ টাকা জরিমানা করেছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) কর্তৃপক্ষ। রবিবার রাতে ওই অভিযান পরিচালনা করা হয়। পরে সোমবার (২৭ আগস্ট) দুপুরে জরিমানা করা হয়।

অভিযানকালে ফতুল্লার মুসলিমনগরের আলী আকবরের  গ্যারেজকে তিন লাখ ৪৯ হাজার ১৫০ টাকা, শামীম ওয়াহিদ চৌধুরীর মিয়াপাড়া অটোকেয়ার  গ্যারেজকে দুই লাখ ৫৬ হাজার ৬৪২ টাকা এবং চরবক্তাবলী এলাকার দ্বীন ইসলামের গ্যারেজকে এক লাখ ৩১ হাজার ৩৯০ টাকা জরিমানা করা হয়েছে।

ডিপিডিসি’র ফতুল্লা সার্কেলের তত্বাবধায়ক প্রকৌশলী মো. কামাল হোসেন বলেন, ফতুল্লা সার্কেলের আওতাধীন বিভিন্ন এলাকায় গড়ে ওঠা অটোরিকশার গ্যারেজগুলোতে বিদ্যুৎ চুরির অভিযোগ দীর্ঘদিনের। এছাড়া বসতবাড়িতেও বিদ্যুৎ চুরি হয়ে আসছিল। সাধারণত বাইপাইল লাইন, মিটার টেম্পারিং ও হুকের মাধ্যমে রাতের আঁধারে বিদ্যুৎ চুরি হয়ে থাকে। এজন্য আমরা রাতের বেলাতেই অভিযান পরিচালনা শুরু করেছি। চলতি আগষ্ট মাসেই আমরা প্রায় ৩ লাখ ইউনিট বিদ্যুৎ চুরি ধরতে পেরেছি। গত এক মাসে এমন গ্রাহকদের জরিমানা করা হয়েছে প্রায় ৩০ লাখ টাকা। এতে করে আমাদের সার্কেলের ঘাটতিও অনেক কমে গেছে। বাইপাইল লাইন, মিটার টেম্পারিং ও হুকের মাধ্যমে রাতের আঁধারে বিদ্যুৎ চুরি বন্ধে অভিযান অব্যাহত থাকবে।

ডিপিডিসির ফতুল্লা সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. কামাল হোসেনের নেতৃত্বে অভিযানে উপস্থিত ছিলেন শীতলক্ষ্যা জোনের নির্বাহী প্রকৌশলী আব্দুল মজিদ, সহকারী প্রকৌশলী মো. শরীফ, উপ সহকারী প্রকৌশলী মুরাদ হোসেন, লাইনম্যান (ম্যাট) দেলোয়ার হোসেন প্রমুখ।

/এমপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম