অস্ত্র-বিস্ফোরকসহ জেএমবি’র ৪ সদস্য আটক

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
২৮ আগস্ট ২০১৮, ১১:০০আপডেট : ২৮ আগস্ট ২০১৮, ১১:০৭

অস্ত্র-বিস্ফোরকসহ জেএমবি’র ৪ সদস্য আটক চাঁপাইনবাবগঞ্জে জেএমবি’র চার সক্রিয় সদস্যকে আটক করেছে র‌্যাব-৫। সোমবার দিনগত রাত প্রায় সাড়ে ১১টার দিকে সদর উপজেলার দক্ষিণ শহর এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের  কাছে থাকা অস্ত্র, বিস্ফোরক ও কিছু উগ্রবাদী জিহাদি বই উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

আটককৃত জেএমবি সদস্যরা হলেন- জেলার গোমস্তাপুর উপজেলার চৌডালা গ্রামের সাইফুদ্দিন মন্ডলের ছেলে আকতারুল ইসলাম (৪৬), শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের শংকর মাইদা গ্রামের রুস্তুম আলীর ছেলে আব্দুল কাদের (৩০), একই উপজেলার কানসাট ইউনিয়নের শিবনগর গ্রামের আতারুল ইসলামের ছেলে আমিনুল ইসলাম (৩০) ও বালুচর গ্রামের মৃত কুবেদ আলী মন্ডলের ছেলে আব্দুর রহমান (৩৯)।

চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব-৫ এর অধিনায়ক স্কোয়াড্রন লিডার সাঈদ আব্দুল্লাহ আল মুরাদ জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি জেএমবি সংগঠনের কিছু সক্রিয় সদস্য সাংগঠনিক কার্যক্রম এবং নাশকতামূলক কর্মকাণ্ড চালানোর উদ্দেশ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন কোনও এক নির্জন গোপন স্থানে সমবেত হবে। এই তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫ এর একটি বিশেষ অভিযানিকদল সদর থানার বিভিন্ন জায়গায় ব্যাপক গোয়েন্দা অনুসন্ধান চালাতে থাকে। পরে রাত সাড়ে ১১টার দিকে দক্ষিণ শহর এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছে থাকা একটি পিস্তল, একটি ম্যাগাজিন, ৫ রাউন্ডগুলি, ৪০০ গ্রাম গান পাউডার এবং কিছু উগ্রবাদী জিহাদি বই উদ্ধার করা হয়।’

র‌্যাব আরও জানায়, এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

আরও পড়ুন- ‘অস্ত্রসহ’ একজনকে আটকের ঘটনায় থানা ঘেরাও, পুলিশের লাঠিচার্জ

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের