দুপচাঁচিয়া-আক্কেলপুর সড়ক বেহাল, দুর্ভোগ চরমে

বগুড়া প্রতিনিধি
২৮ আগস্ট ২০১৮, ১৪:৫৩আপডেট : ২৮ আগস্ট ২০১৮, ১৪:৫৩

বেহাল রাস্তায় চলছে বাস বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা থেকে জয়পুরহাটের আক্কেলপুর পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার সড়কের বেহাল অবস্থা। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কের অধিকাংশ জায়গায় কার্পেটিং উঠে অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টি হলেই ওই সড়কে যান চলাচল কঠিন হয়ে পড়ে। বাধ্য হয়েই জনগণ ও যানবাহনগুলোকে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। ভুক্তভোগীরা অবিলম্বে সড়কটি সংস্কার করতে সরকারের সংশ্লিষ্ট বিভাগের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুজ্জামান বলেন, ‘নন্দীগ্রাম থেকে তালোড়া, তালোড়া থেকে দুপচাঁচিয়া ও দুপচাঁচিয়া থেকে আক্কেলপুর পর্যন্ত ৫৮ কিলোমিটার সড়কের অবস্থা খুবই খারাপ। ছোট সংস্কার করে লাভ হবে না। তাই ১৬০ কোটি টাকা বরাদ্দ চেয়ে প্রকল্পের জন্য আবেদন পাঠানো হয়েছে। বর্তমানে এটি পরিকল্পনা মন্ত্রণালয়ে আছে। আশা করি, আগামী দেড় মাসের মধ্যে প্রকল্প অনুমোদন হবে। আর তারপরই দীর্ঘ ওই সড়কটি সংস্কার শুরু হবে।’

সরেজমিন খোঁজ নিয়ে জানা গেছে, দুপচাঁচিয়া উপজেলা সদর থেকে প্রায় ১৫ কিলোমিটার উত্তরে জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলা। দুপচাঁচিয়ার ওপর দিয়ে বগুড়া-আক্কেলপুর সড়কটি খুবই গুরুত্বপূর্ণ। প্রতিদিন বগুড়া থেকে বিপুল সংখ্যক বাস, ট্রাক, মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহন আক্কেলপুর হয়ে জয়পুরহাট ও দিনাজপুরের হিলি স্থল বন্দরে যাতায়ত করে। এ সড়কের পাশে দুপচাঁচিয়া উপজেলা সরকারি খাদ্য গুদাম ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে। খাদ্য গুদামে নিয়মিত ধান, চাল ও গম বোঝাই ট্রাক আসা-যাওয়া করে।

এছাড়া সড়কের পাশেই আক্কেলপুর উপজেলার গোপিনাথপুরে মাসব্যাপী ঐতিহ্যবাহী মেলা বসে। এই সড়কটি দুপচাঁচিয়া উপজেলার জিয়ানগর, গুনাহার ও চামরুল ইউনিয়নের লোকজনের উপজেলা সদরের যাতায়াতের একমাত্র পথ। সংস্কারবিহীন এই সড়কের বিভিন্ন স্থানের পিচসহ কার্পেটিং এর পাথর ওঠে গর্ত সৃষ্টি হয়েছে। দুপচাঁচিয়া থেকে জিয়ানগর পর্যন্ত সড়কটি সড়ক ও জলপথ বিভাগ চলতি বছরে অস্থায়ীভাবে সংস্কার করলেও তা আবার পূর্বের অবস্থায় ফিরে এসেছে।

দুপচাঁচিয়া জিয়ানগর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হাকিম তালুকদার, চামরুল ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ শাহজাহান আলী জানান, প্রায় পাঁচ বছর আগে সড়ক ও জনপথ বিভাগ থেকে সড়কটি সম্প্রসারণসহ বড় আকারের সংস্কারের পদক্ষেপ নিলেও অজ্ঞাতকারণে তা মাঝ পথে থেকে যায়। সম্প্রতি সড়কটির কিছু সংস্কার করলেও বর্ষা আসার আগেই একই অবস্থা হয়েছে। খানাখন্দে ভরা সড়কে জনগণ ও যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করছে। এতে জনগণকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। জনপ্রতিনিধিরা অবিলম্বে দুপচাঁচিয়া-আক্কেলপুর সড়কটি সংস্কারে সরকারের সংশ্লিষ্ট বিভাগের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম