টেকনাফে ২৫ হাজার ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
২৯ আগস্ট ২০১৮, ০৩:১১আপডেট : ২৯ আগস্ট ২০১৮, ০৩:১২

টেকনাফে ২৫ হাজার ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ২৫ হাজার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার (২৮ আগস্ট) রাত ৮টার দিকে এই তথ্য নিশ্চিত করেছেন সিনিয়র সহকারী পুলিশ সুপার মিমতানুর রহমান।  

আটক ব্যক্তিরা হলো- টেকনাফের দক্ষিণ লম্বরির তুলাতুলির মৃত বকসু মিয়ার ছেলে আবদুল আমিন (৪০) এবং একই এলাকার মো. হোসেনের ছেলে  সৈয়দ নুর (৪০)।

সিনিয়র সহকারী পুলিশ সুপার মিমতানুর রহমান জানান, মঙ্গলবার রাতে টেকনাফের দক্ষিণ লম্বরি এলাকায় ইয়াবা ক্রয়-বিক্রয় চলেছে এমন সংবাদে র‌্যাবের একটি দল অভিযান পরিচালনা করে। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে ওই দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এসময় একটি ব্যাগ উদ্ধার করা হয়। ওই ব্যাগ থেকে ২৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। আটক আসামিরা দীর্ঘ দিন ধরে টেকনাফসহ কক্সবাজারে  বিভিন্ন এলাকায় ইয়াবা ক্রয়-বিক্রয় করে আসছে। উদ্ধার ইয়াবা ও আটক আসামিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করে টেকনাফ থানায় হস্তান্তর করা হবে বলে জানানো হয়েছে। 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম