ইয়াবাসহ গ্রেফতার এএসআই সালাউদ্দিন রিমান্ডে

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৯ আগস্ট ২০১৮, ০৫:১৬আপডেট : ২৯ আগস্ট ২০১৮, ০৫:২১

নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ইয়াবাসহ গ্রেফতার জেলা গোয়েন্দা পুলিশের(ডিবি) বরখাস্তকৃত সহকারী উপ-পরিদর্শক(এএসআই) সালাউদ্দিনকে পৃথক দুটি মামলায় একদিন করে রিমান্ডে নিয়েছে র‌্যাব-১১।
মঙ্গলবার (২৮ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান এর আদালতে ১০ দিনের রিমান্ড আবেদনের ওপর  শুনানি শেষে একদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

র‌্যাব-১১ সহকারী পরিচালক (এএসপি) নাজমুল হাসান জানান, ১০ দিনের রিমান্ডের আবেদন জানালে আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেছে। 

উল্লেখ্য, গত ২১ আগস্ট ভোরে নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকা থেকে ইয়াবা ও মাদক বিক্রির টাকাসহ জেলা গোয়েন্দা পুলিশের বরখাস্তকৃত পলাতক সহকারী উপ-পরিদর্শক(এএসআই) মো: সালাউদ্দিন(৩৮)কে এক সহযোগী গ্রেফতার করেছে র‍্যাব-১১। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১০ হাজার পিস ইয়াবা ও মাদক বিক্রির ২ লাখ ৮৩ হাজার ৩’শ ৫০ টাকা, ডিবি পুলিশের একটি জ্যাকেট, পুলিশের আইডি কার্ড এবং তার ব্যবহৃত সাদা রঙের প্রাইভেটকার। এর আগে গত ২৩ জুলাই র‍্যাব-১১ এর একটি আভিযানিক দল সিদ্ধিরগঞ্জ থানার কদমতলী এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে এএসআই সালাউদ্দিনের ভাড়া বাসা থেকে ৫ হাজার ৬শ’ পিস ইয়াবা ও মাদক বিক্রির ৯ লাখ ৫ হাজার টাকা উদ্ধার করে। এসময় সালাউদ্দিনের সহযোগী সুমনকে গ্রেপ্তার করে র‍্যাব। এ ব্যাপারে র‍্যাব বাদী হয়ে মামলা দায়ের করে। ওই মামলার পর থেকে এএসআই সালাউদ্দিন পলাতক ছিল।

গ্রেপ্তারকৃত সুমনের তথ্যনুসারে র‍্যাব ওই দিনই সিদ্ধিরগঞ্জ থানার কদমতলী এলাকায় ফ্রেন্ডস টাওয়ার ও সদর থানার নগরখানপুর এলাকায় ডিবির বরখাস্তকৃত এএসআই সালাউদ্দিনের দুইটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে ওই ৫ হাজার ৬২০ পিস ইয়াবা ও মাদক বিক্রির ৯ লাখ ৪০০ টাকা উদ্ধার করে। তার বিরুদ্ধে ইতিপূর্বে আরো দু’টি মাদকের মামলা রয়েছে।

 

/জেজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম