বরযাত্রীবাহী ট্রলারে বিদ্যুতের তার জড়িয়ে একজনের মৃত্যু, আহত ১৫

নেত্রকোনা প্রতিনিধি
২৯ আগস্ট ২০১৮, ০৮:২০আপডেট : ২৯ আগস্ট ২০১৮, ০৯:২৩

নেত্রকোনা নেত্রকোনার মদন উপজেলায় বিয়ের যাত্রীবাহী ট্রলারের সঙ্গে বিদ্যুতের তার জড়িয়ে একজনের মৃত্যু হয়েছে।  এ সময় আরও ১৫ যাত্রী আহত হন। আহতদের মধ্যে ১২ জনকে গুরুতর অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন নেত্রকোনা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. শাহজাহান মিয়া।

মৃতের নাম আল মামুন। তিনি উপজেলার সদর ইউনিয়নের গঙ্গানগর গ্রামের হারুন অর রশিদের ছেলে। মঙ্গলবার দুপুরে মদন উপজেলার মদন ইউনিয়নের কাইকুড়িয়া এলাকার তলার হাওরে এই ঘটনা ঘটে। আহতরা উপজেলার গঙ্গানগর ও বাস্তা গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে মদন উপজেলার বাস্তা গ্রাম থেকে বরযাত্রীবাহী একটি বিয়ের ট্রলার মোহনগঞ্জ উপজেলার বরান্তর গ্রামের উদ্দেশে যাচ্ছিল। আনুমানিক দুপুর ১২টার দিকে মদনের কাইকুড়িয়া এলাকার তলার হাওরে পৌঁছালে পানির ওপরে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে যায় ট্রলারটি। এসময় ঘটনাস্থলেই মামুন (১৮) মারা যান এবং অন্তত ১৫ জন্য যাত্রী আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মামুনকে মৃত ঘোষণা করেন ও বাকিদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন।  

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম