সোনাগাজীর ইউএনও এবং এসিল্যান্ডের বিরুদ্ধে মামলা

ফেনী প্রতিনিধি
২৯ আগস্ট ২০১৮, ১৬:৫৯আপডেট : ২৯ আগস্ট ২০১৮, ১৬:৫৯

মামলা দায়েরর পর আদলত প্রাঙ্গনে ইজারাদার মো. রুহুল আমিন বালু উত্তোলনের ড্রেজার মেশিন অকেজো করে দেওয়ায় অভিযোগ এনে ফেনীর সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল পারভেজ এবং সহকারী কমিশনার (ভূমি) শাহরীন ফেরদৌসির বিরুদ্ধে মামলা দায়ের করেছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় বালুমহাল ইজারাদার মো. রুহুল আমিন। বুধবার (২৯ আগস্ট) দুপুরে ফেনীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জাকির হোসেনের আদালতে (আমলী আদালত-৩) তিনি এই মামলা দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে তদন্তের আদেশ দিয়েছেন।

বাদী মালায় উল্লেখ করেন– তার ব্যবসা প্রতিষ্ঠান ‘মেসার্স রুহুল আমিন’ এর সোনাগাজী উপজেলার চরদরবেশ বালুমহালটি থেকে বালু উত্তোলনের জন্য জেলা প্রশাসক থেকে ইজারা নেওয়া হয়। গত ২২ জুলাই জেলা প্রশাসনের সঙ্গে ইজারাদার রুহুল আমিন ৩০০ টাকা মূল্যের নন জুডিসিয়াল স্ট্যাম্পে বালু উত্তোলনের চুক্তিপত্র সম্পাদন করেন। গত ২৬ জুলাই জেলা প্রশানের রেভিনিউ ডেপুটি কালেক্টর বাংলা ১৪২৫ সালের ১ বৈশাখ থেকে ৩০ চৈত্র পর্যন্ত বালু উত্তোলনের জন্য তাকে কার্যাদেশ দেন।

মামলায় আরও উল্লেখ করা হয়- ইজারাকৃত জায়গায় ইজারাদার রুহুল আমিন বালু উত্তোলনের জন্য একটি ড্রেজার মেশিন এনে রাখেন। গত ২৭ আগস্ট সোমবার বিকালে মামলার ১ নম্বর আসামি সোহেল পারভেজ (উপজেলা নির্বাহী কর্মকর্তা) ও ২ নম্বর আসামি শাহরীন ফেরদৌসী (সহকারি কমিশনার ভূমি) ঘটনাস্থলে উপস্থিত হয়ে ড্রেজার মেশিনটির সংযোগ তার কেটে দেন এবং মেশিনটি অচল করে দেওয়ার জন্য উপস্থিত শ্রমিকদের নির্দেশ দেন। উপস্থিত লোকজন তাদেরকে বলেন, বাদী বৈধভাবে বালু মহালটি ইজারা নিয়েছেন। তবে স্থানীয়দের কথায় কান না দিয়ে ড্রেজার মেশিনের ইঞ্জিনে এক কেজি লবণ ও এক কেজি চিনি ঢেলে দিয়ে ড্রেজার মেশিনটি অকেজো করে দেন। এছাড়া বাদীকে ফৌজদারি মামলায় জড়িয়ে পুলিশ দিয়ে গ্রেফতারেরও হুমকি দেন। এতে বাদি ও ইজারাদার রুহুল আমিনের আনুমানিক ২২ লাখ টাকার ক্ষতি হয়েছে। যা শাস্তিযোগ্য অপরাধ। ১৬৪/৪২৭/৫০৬|| ধারা মোতাবেক আসামিদের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়েছে।

বাদি পক্ষে মামলা পরিচালানা করেন অ্যাডভোকেট জাহিদ হোসেন খসরু, অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন, ফজলুল হক ছোটন ও অ্যাডভোকেট নাছির উদ্দিন বাহারসহ বেশ কয়েকজন আইনজীবী।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম