বগুড়ার নন্দীগ্রাম পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং ওই ওয়ার্ড বিএনপির সভাপতি আবদুর রশিদকে (৪৫) গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ আগস্ট) সকালে ঢাকইর গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেফতার করে নন্দীগ্রাম থানা পুলিশ। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন।
ওসি নাসির উদ্দিন জানান, পৌর কাউন্সিলর আবদুর রশিদ পৌরসভার ঢাকইর এলাকার মৃত মনসুর হোসেনের ছেলে। তার বিরুদ্ধে বিদ্যুৎ আইনে মামলা আছে। ওই মামলায় তাকে বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে বগুড়া হাজতে পাঠানো হয়।








