সুনামগঞ্জে বাস চাপায় যুবক নিহত, বাসে আগুন

সুনামগঞ্জ প্রতিনিধি
৩০ আগস্ট ২০১৮, ২১:০৩আপডেট : ৩০ আগস্ট ২০১৮, ২১:০৮

সুনামগঞ্জে মোটর সাইকেল আরোহীকে চাপা দেওয়ায় বাস পুড়িয়েছে উত্তেজিত জনতা

সুনামগঞ্জে যাত্রীবাহী মিনিবাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। নিহতের নাম রাহেল মিয়া (২৪)।  বৃহস্পতিবার (৩০ আগস্ট) বেলা ২ টার দিকে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার গাজীনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনার পর বিক্ষুব্ধ জনতা মিনিবাসটিতে আগুন ধরিয়ে দেয়। এর ফলে দিরাই মদনপুর সড়কে ২ ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভায়।

জানা গেছে, নিহত রাহেল মিয়া পেশায়  বিদ্যুৎ কর্মী ছিলেন।  

দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, বাস চাপায় রাহেল মিয়া মারা যায়। এসময় উত্তেজিত জনতা বাসে আগুন ধরিয়ে দেয়। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভায়। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়েছে।  সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. সোলেমান আহমদ বলেন, তারা খবর পেয়ে এসে আগুন নিয়ন্ত্রনে আনেন।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম