বর্ষা মৌসুমে বৃষ্টি নেই রংপুরে, আমন ফলনে বিপর্যয়ের শঙ্কা

লিয়াকত আলী বাদল, রংপুর
৩১ আগস্ট ২০১৮, ১৩:১৫আপডেট : ৩১ আগস্ট ২০১৮, ১৩:১৫



বৃষ্টির অভাবে ধানক্ষেত ফেটে গেছে উত্তরবঙ্গের শস্য ভাণ্ডার হিসেবে পরিচিত রংপুরে ভরা বর্ষা মৌসুমেও বৃষ্টি না হওয়ায় পানির অভাবে শুকিয়ে যাচ্ছে আমন ধানের ক্ষেত। তাপদাহের মাত্রা এতো বেশি যে, সম্পূরক সেচের মাধ্যমে ধান ক্ষেতের পানির চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে না। সেইসঙ্গে বাড়ছে পোকামাকড়ের উপদ্রব। এই অবস্থায় এবার আমন ধান ফলনে বিপর্যয়ের আশঙ্কা করছেন কৃষকরা। তবে কৃষি বিশেষজ্ঞরা বলছেন, এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। বৃষ্টি না হলেও সম্পূরক সেচ দিয়ে আমন ধানের ভালো ফলন সম্ভব।

কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, রংপুরে চলতি আমন মৌসুমে রেকর্ড পরিমাণ এক লাখ ৬৫ হাজার হেক্টর জমিতে আমন ধান চাষ হয়েছে। গত আমন মৌসুমে ধানের দাম ভালো পাওয়ায় কৃষকরা ধান চাষে উৎসাহিত হয়ে এবার অধিক জমিতে ধান চাষ করেছেন। কিন্তু এবার ভরা বর্ষা মৌসুমেও বৃষ্টি নেই। বৃষ্টি না হওয়ায় বিশেষ করে উঁচু জমিতে রোপণ করা আমন ধানের গাছ শুকিয়ে মরে যাচ্ছে। সেই সঙ্গে পোকাসহ নানান রোগ বালাই দেখা দিচ্ছে।

এদিকে রংপুর আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, চলতি মাসে বৃষ্টি হয়েছে মাত্র ১৭২ মিলিমিটার, অথচ গত বছর এ মাসেই বৃষ্টি হয়েছিলো পাঁচশ ৭৩ মিলিমিটার। কৃষকরা বলছেন, বৃষ্টি না হওয়ায় জমিতে রোপণ করা চারাগুলো লালচে রং ধারণ করে মারা যাচ্ছে। ধান ক্ষেত সজিব রাখতে দিনে দুবার করে সম্পূরক সেচ দিয়েও কাজ হচ্ছে না। প্রচণ্ড তাপদাহের কারণে জমিতে সেচের পানিও থাকছে না।

সরেজমিন রংপুরের সদর উপজেলার পালিচড়া এলাকায় গিয়ে দেখা যায়, ধান ক্ষেতে পানি না থাকায় ক্ষেত ফেটে চৌচির হয়ে যাচ্ছে। বাধ্য হয়ে কৃষকরা ক্ষেতে স্যালো টিউবওয়েল দিয়ে পানি দিচ্ছেন। ওই এলাকার কৃষক সাদেকুল ইসলাম ও জাবের আলী জানান, আমন ক্ষেতে স্যালো টিউবওয়েল দিয়ে পানি দিয়ে হবে না। এখানে আল্লাহর দেওয়া পানি লাগবে অর্থাৎ বৃষ্টির পানি লাগবে। তারা বলেন, ‘আমন ধান বৃষ্টির পানির ওপর নির্ভরশীল। এ কারণে অন্য পানি দিয়ে কাজ হবে না।

বৃষ্টির অভাবে ধানক্ষেত ফেটে গেছে কৃষক আমির আলী বলেন, ‘যত বৃষ্টি হবে ততই আমন ধানের জন্য মঙ্গল। কারণ বৃষ্টির পানিতে ধান ক্ষেত ২/৪ দিন তলিয়ে থাকলেও কোনও ক্ষতি হয় না। এতে করে বৃষ্টির পানির সঙ্গে যে পলি আসে তাতে ধানের জন্য উপকার বয়ে আনে। অন্যদিকে বৃষ্টির পানির কারণে ধান গাছে থাকা পোকামাকড় এমনিতেই ঝরে যায়, ফলে ফলন ভালো হয়। ’

মমিনপুর ও নগরীর বড়বাড়ি, ডাঙ্গিরপাড়, বিনোদপুরসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, পানির অভাবে ধান ক্ষেতের করুন দশা। ওই এলাকায় সালাম জানান, সেচের পানি দিয়ে দিনে দুবার জমিতে পানি দিতে হচ্ছে। অন্যদিকে পোকা দমন করার জন্য জমিতে বালাইনাশক স্প্রে করতে হচ্ছে। এতে করে খরচ অনেক বেড়ে যাচ্ছে।’

এমনি অবস্থায় দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা। কৃষকরা বলছেন, আমন ধান সম্পূর্ণ বৃষ্টি নির্ভর হওয়ায় সম্পূরক সেচ দিয়ে এ ধানের ফলন ভালো হবে না। ফলে ফলন বিপর্যয়ের আশঙ্কা করছেন তারা।

এ ব্যাপারে রংপুর আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মোহাম্মদ আলী জানান, এবার রংপুরে এমনিতেই বৃষ্টিপাত খুবই কম হচ্ছে। অন্যদিকে প্রচণ্ড গরম আর বিরুপ আবহাওয়া বিরাজ করছে। দিনের বেলায় তাপমাত্রা ৩৫ থেকে ৩৮ ডিগ্রিতে নেমে আসছে। তিনি জানান, চলতি মাসে বৃষ্টির পরিমাণ খুবই কম। তবে ২/৪ দিনের মধ্যে বৃষ্টি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

তবে কৃষি সস্প্রসারণ কর্মকর্তারা বৃষ্টি না হওয়ার কথা জানিয়ে বলেন,‘জমিতে বেশি সম্পূরক সেচ না দিলেও চলবে। যেহেতু বৃষ্টি হচ্ছে না সে কারণে আপাতত সম্পূরক সেচ দেওয়ার জন্য কৃষকদের পরামর্শ দেওয়া হয়েছে। ’

এ ব্যাপারে রংপুর জেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আফতাব হোসেন বলেন, ‘এবার বৃষ্টি কম হচ্ছে এটা ঠিক, তবে সম্পূরক সেচ অব্যাহত আছে। ধান ক্ষেতে যত লাইট পাবে ফলন ততই ভালো হবে। তবে একটানা বৃষ্টি না হলে একটু সমস্যা হতে পারে। সে জন্য বিএডিসি ও বরেন্দ্র কর্তৃপক্ষকে সার্বক্ষণিক সেচ পাম্প সচল রেখে কৃষকদের পানি সরবরাহ করার জন্য বলা হয়েছে।’

 

 

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম