নির্বাচনের ট্রেন কারও জন্য থেমে থাকবে না: কাদের

সিলেট প্রতিনিধি
৩১ আগস্ট ২০১৮, ১৪:৩১আপডেট : ৩১ আগস্ট ২০১৮, ১৫:১৬

ওবায়দুল কাদের (ফাইল ছবি) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচন যথাসময়েই অনুষ্ঠিত হবে। নির্বাচনের ট্রেন কারও জন্য থেমে থাকবে না।’ শুক্রবার (৩১ আগস্ট) সকালে সিলেট সার্কিট হাউজে সাংবাদিকদের তিনি একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘কেউ যদি নির্বাচনে না আসে সেটা তার ব্যক্তিগত বিষয়। বিএনপি যদি আগামী নির্বাচনে অংশগ্রহণ না করে আওয়ামী লীগের তাতে কিছু করার নেই। কারণ, তারা নিজেরাই দল চালাতে ব্যর্থ হয়েছে।’

সেতুমন্ত্রী বলেন, ‘নির্বাচন ফ্রি অ্যান্ড ফেয়ার করতেই আমরা ইভিএম সাপোর্ট করছি। নির্বাচন সম্পর্কে মানুষের খারাপ ধারণা দূর করতে ইভিএম ভূমিকা রাখবে।’

ইভিএম নিয়ে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার ‘নোট অব ডিসেন্ট (আপত্তি)’ দিয়েছেন। এ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘একজন ‘নোট অব ডিসেন্ট’ দিতেই পারেন। সিইসিসহ পাঁচজন কমিশনারের মধ্যে সবার মতামত যে এক হবে এমন তো কোনও কথা নেই। এটাই গণতন্ত্রের বৈশিষ্ট্য। একজন ভিন্নমত দিতেই পারেন।’

আগামী নির্বাচনে অংশ নেওয়া সম্পর্কে বিএনপির দেওয়া চার দফা শর্ত সম্পর্কে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘যাদের শক্তি সামর্থ্য আছে, জনগণের প্রতি আস্থা আছে, জনসমর্থনের ব্যাপারে যারা কনফিডেন্ট, তারা এত শর্ত আরোপ করে না।’

উল্লেখ্য, বিএনপির পক্ষ থেকে বলা হয়, ‘কারাবন্দি খালেদা জিয়াকে মুক্তি না দিলে এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি মেনে না নিলে দেশের মানুষ কোনও নির্বাচন হতে দেবে না।’

নির্বাচনের ইতিহাস টেনে ওবায়দুল কাদের বলেন, ‘সে সময় নির্বাচনে অংশ নিতে বঙ্গবন্ধু কোনও শর্ত আরোপ করেননি। কারণ, জনসমর্থনের প্রতি তার গভীর আস্থা ছিল। আর বাংলাদেশের এখনকার পরিস্থিতিও সে রকম নয়।’

/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম