নিখোঁজের চারদিন পর তরুণীর মরদেহ উদ্ধার

মুন্সীগঞ্জ প্রতিনিধি
৩১ আগস্ট ২০১৮, ১৭:৪১আপডেট : ৩১ আগস্ট ২০১৮, ১৯:৪৫

মুন্সীগঞ্জ নিখোঁজের চারদিন পর শুক্রবার মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ইছামতী নদীর তীর থেকে হাত-পা বাঁধা ও বস্তাবন্দি অবস্থায় লিমু (১৭) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এর আগে মঙ্গলবার (২৮ আগস্ট) জামা-কাপড় কিনতে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয় লিমু। নিহত লিমু বাড়ৈখালী গ্রামের কবিরাজ আব্দুল মতিনের মেয়ে ।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুছ আলী এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, এই মাসের ২৮ আগস্ট জামা-কাপড় কিনবে বলে বাসা থেকে বের হয় লিমু। এরপর বাসায় না ফিরলে তার বাবা বৃহস্পতিবার থানায় একটি জিডি করেন। নিখোঁজ হওয়ার পর কে বা কারা তাকে হত্যা করে হাত-পা বেঁধে প্লাস্টিকের বস্তায় ভরে নদীতে ফেলে দেয়। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরিবারের সদস্যরা পরনের জামা দেখে তাকে শনাক্ত করেছেন। এরপর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মরদেহ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়।

/এএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম