মিরসরাইয়ে ২৯ হাজার পিস ইয়াবাসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:
৩১ আগস্ট ২০১৮, ১৮:১৫আপডেট : ৩১ আগস্ট ২০১৮, ১৯:৩৭

চট্টগ্রাম চেকপোস্ট বসিয়ে তল্লাশির সময় একটি ফার্নিচার বোঝাই মিনি ট্রাক থেকে ২৯ হাজার ২৮৫ পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব। শুক্রবার (৩১ আগস্ট) বিকালে চট্টগ্রামের মিরসরাই থানার রেদোয়ান পেট্রোল পাম্প এলাকায় ওই মিনি ট্রাকে তল্লাশি চালায় র‌্যাব সদস্যরা। এ ঘটনায় ওই ট্রাকের চালক ও তার সহযোগীকে আটক করা হয়েছে।

র‌্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মিমতানুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

আটক দুইজন হলেন- ট্রাকের চালক মোক্তার হোসেন (২৪) ও তার সহযোগী সবুজ ওরফে বাবু (১৯)। তাদের দুজনের বাড়ি শরীয়তপুর জেলার নড়িয়া এলাকায়।

মিমতানুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‌‘ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশির সময় ট্রাকটির গতিবিধি সন্দেহজনক হওয়ায় র‌্যাব সদস্যরা তাতে তল্লাশি চালায়। এ সময় ওই ট্রাকে থাকা স্টিলের একটি ফাইল কেবিনেটে ২৯ হাজার ২৮৫ পিস ইয়াবা পাওয়া যায়। ওই কেবিনেটে পুলিশের কিছু ফাইল পাওয়া গেছে।’

তিনি আরও বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুইজন জানিয়েছেন, চট্টগ্রাম নগরীর লালখান বাজার এলাকা থেকে ঢাকার মোহাম্মদপুরে একটি বাসায় মালামালগুলো নিয়ে যাচ্ছিলেন। ট্রাকে থাকা ফার্নিচারগুলো পুলিশের এক সদস্যের। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।’

/এএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম