নেত্রকোনায় বাস ও মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

নেত্রকোনা প্রতিনিধি
৩১ আগস্ট ২০১৮, ২৩:১৭আপডেট : ৩১ আগস্ট ২০১৮, ২৩:১৮

নেত্রকোনা

নেত্রকোনা জেলা শহরের বারহাট্টা রোড এলাকায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সুদীপ সূত্রধর (২৭) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (৩১ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহত সুদীপ সদর উপজেলার ঠাকুরাকোনা ইউনিয়নের আসদাটী গ্রামের বঙ্কিম সূত্রধরের ছেলে।

নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বোরহান উদ্দিন খান এ তথ্য নিশিাচত করেছেন।

প্রত্যক্ষদর্শী ও নিহতের বড় ভাই পল্টু জানান, শুক্রবার রাত ৮টার দিকে বারহাট্টা রোডের নিজস্ব দোকান বন্ধ করে সুদীপ মোটরসাইকেলে করে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে বারহাট্টা রোডের ধান মহালের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যায় তিনি। পরে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বোরহান উদ্দিন খান বলেন, ‘এই ঘটনায় বাস চালককে আটকের চেষ্টা চলছে।’ 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম