নাশকতার পরিকল্পনার অভিযোগে কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে বিএনপির ১৪ নেতাকর্মীকে আটক করা হয়েছে। শনিবার (১ সেপ্টেম্বর) জেলার চৌদ্দগ্রাম পৌরসভার শ্রীপুর খাঁ বাড়ি এলাকা থেকে তাদের আটক করে পুলিশ।
চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) শুভরঞ্জন চাকমা জানান, অভিযুক্তরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে জড়ো হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পুলিশকে ইটপাটকেল নিক্ষেপ করে। এসময় পুলিশ পাল্টা ধাওয়া দিয়ে ১৪ জন নেতাকর্মীকে আটক করে। আটকদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
আটক নেতাকর্মীরা হলেন- উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুর হোসেন বলাই, কৃষকদলের সভাপতি হাসান শাহরিয়ার খাঁ, চৌদ্দগ্রাম পৌরসভা বিএনপির সদস্য এয়াকুব আলী মিয়াজী, পৌর ছাত্রদল কর্মী ওসমান গণী, মুন্সীরহাট ইউনিয়ন বিএনপি নেতা জাফর আহম্মদ, একই ইউনিয়নের বিএনপি সমর্থক মো .ইয়াকুব, পৌরসভার রামরায় গ্রামের বিএনপি সমর্থক মো. সোহেল, পৌর কৃষকদলের প্রচার সম্পাদক গাজী সেলিম, বাতিসা ইউনিয়ন কৃষকদলের ভারপ্রাপ্ত সভাপতি শাহাদাত চৌধুরী, বাতিসা ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক মো. শহিদ, পাঁচ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা ইয়াছিন পাটোয়ারী, মুন্সীরহাট ইউনিয়ন বিএনপি নেতা আনোয়ার হোসেন, পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক সালেহ আহম্মদ পাটোয়ারী ও উপজেলা কৃষকদলের সদস্য মো. ইমরান।








