নওগাঁর মহাদেবপুরে আমন ধান রোপনের জন্য জমি প্রস্তুত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মকবুল হোসেন খাঁ নামের এক কৃষকের মৃত্য হয়েছে। শনিবার (১ সেপ্টেম্বর) মহাদেবপুর উপজেলার সরস্বতীপুর (খাঁ-পাড়া) গ্রামের মাঠে তার মৃত্যু হয়।
মহাদেবপুরের নওহাটামোড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এস আই) মামুনুর রশিদ বলেন, ‘শনিবার (১ সেপ্টেম্বর) মহাদেবপুর উপজেলার সরস্বতীপুর (খাঁ-পাড়া) গ্রামের মৃত শশী খাঁর ছেলে মকবুল হোসেন খাঁ (৬০) চলতি মৌসুমের আমন রোপনের জন্য মাঠে জমি পস্তুত করার জন্য যান। কোদাল দিয়ে জমি প্রস্তুত করার সময় জমিতে থাকা বিদ্যুতের পোল এর টানা তারের সঙ্গে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান কৃষক মকবুল হোসেন খাঁ।







