কুমিল্লায় বালু তোলার গর্তে পড়ে তৃতীয় শ্রেণির ছাত্রী নিহত

কুমিল্লা প্রতিনিধি
০২ সেপ্টেম্বর ২০১৮, ০১:৪২আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৮, ০২:০০

কুমিল্লা

কুমিল্লার বুড়িচংয়ে ড্রেজারে বালু তোলার গর্তে পড়ে ফাহমিদা আক্তার রাইসা নামের এক স্কুলছাত্রী নিহত হয়েছে। শনিবার রাত ১০টার দিকে গর্ত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রাইসা বুড়িচং উপজেলার খোদাইতলী গ্রামের রবিউল হোসেনের মেয়ে। সে স্থানীয় রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী।

স্থানীয় সূত্র জানায়,শনিবার বিকালে হাঁস আনতে বাড়ির পাশের সাদেক ভান্ডারীর জমির পাড়ে যায় রাইসা। এই সময় সে পা পিছলে হুমায়ুন মেম্বারের ড্রেজার দিয়ে জমি থেকে বালু তোলা গর্তে পড়ে যায়। তাকে তুলতে গর্তে নামেন প্রতিবেশী আবদুল আজিজের মেয়ে হেলেনা আক্তার (৪০)। তিনি পানিতে ডুবে যেতে দেখে স্থানীয়রা তাকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করেন। তখনও রাইসাকে খুঁজে পাওয়া যায়নি।

পরে পুলিশ ও ফায়ার সার্ভিস এসে চেষ্টা চালিয়ে রাতে রাইসার মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় ক্ষোভ বিরাজ করছে।

বুড়িচং থানার ওসি মনোজ কুমার দে গর্ত থেকে রাইসার মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

/এমএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম