রাজশাহীতে উপজেলা চেয়ারম্যানসহ বিএনপির ১২ নেতাকর্মী আটক

রাজশাহী প্রতিনিধি
০২ সেপ্টেম্বর ২০১৮, ০৪:৩৫আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৮, ০৪:৩৭

রাজশাহী রাজশাহীর চারঘাটে পুলিশের বাধায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পণ্ড হয়ে গেছে। পুলিশ সেখান থেকে চারঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ চাঁদসহ বিএনপির ১২ নেতাকর্মীকে আটক করেছে। আবু সাঈদ চাঁদ বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার (১ সেপ্টেম্বর) বিকালে উপজেলার সুলায়া ঈদগাহ মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে চারঘাট বিএনপি। নির্ধারিত কর্মসূচিতে অংশ নিতে বিএনপি নেতাকর্মীরা সলুয়া ঈদগাহ মাঠে জড়ো হচ্ছিলেন। বিকাল সাড়ে পাঁচটার দিকে  মাঠে উপস্থিত হন চারঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ। এ সময় পুলিশ গিয়ে মাঠটি ঘিরে ফেলে এবং নেতাকর্মীদেরকে মাঠের ভেতরে ঢুকতে বাধা দেয়। তা দেখে আবু সাঈদ চাঁদ বের হয়ে মাঠের গেটে আসেন। প্রথমে পুলিশ তাকে সেখান থেকে চলে যেতে বলে। কিন্তু পুলিশের কথা না শুনে তিনি নেতাকর্মীদের আলোচনা সভায় যেতে বাধা দেওয়ার প্রতিবাদ করেন। এ সময় পুলিশের সঙ্গে তার কথাকাটাকাটি হয়।

পুলিশের দাবি, এক পর্যায়ে বিএনপির নেতাকর্মীরা পুলিশের ওপরে চড়াও হন। তখন পুলিশ আবু সাঈদ চাঁদসহ ১২ নেতাকর্মীকে আটক করে গাড়িতে তুলে নিয়ে যায়।

চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) নজরুল ইসলাম বলেন, ‘পুলিশের অনুমতি ছাড়াই সেখানে আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। এ কারণে পুলিশ সেখান থেকে বিএনপির নেতাকর্মীদের চলে যেতে বলে। কিন্তু তারা না শুনে পুলিশের ওপরে চড়াও হন এবং সরকারি কাজে বাধা দেন। পরে সেখান থেকে বিএনপির ১২ নেতাকর্মীকে আটক করা হয়েছে। তাদের অনেকের বিরুদ্ধে নাশকতার মামলাও রয়েছে।’

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম