শ্রীমঙ্গলে মার্কেটের জমি নিয়ে দু-পক্ষের বিরোধ, উচ্ছেদ আতঙ্কে ব্যবসায়ীরা

মৌলভীবাজার প্রতিনিধি
০২ সেপ্টেম্বর ২০১৮, ০৫:৫৭আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৮, ০৬:০০

মৌলভীবাজার

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শহরের সাগরদীঘি সড়কের সরকারি ডিসি খতিয়ানের একটি মার্কেটের জমি নিয়ে দু-পক্ষের বিরোধের জেরে উচ্ছেদ আতঙ্কে আছেন ব্যবসায়ীরা। এই জমির দখল-বেদখল নিয়ে দুটি পক্ষের লোকজনের মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করছে। 

শনিবার দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে মার্কেটের মালিক আব্দুল হালিম তার ব্যবসায়ীদের আতঙ্কের কথা জানান। সংবাদ সম্মেলনে ওই মার্কেটের  মালিক  আব্দুল  হালিম বলেন, আমার মার্কেটের ব্যবসায়ী জিহান পোলট্রি ও আনোয়ার মেটালের অংশীদার আমার খালা  শিরিন আক্তার আট দশ বছর ধরে ব্যবসা করছেন। কিন্তু বিগত কয়েক মাস ধরে জেলা পরিষদের সদস্য মশিউর রহমান রিপন, আবু বক্কর সিদ্দিকী মোহন কতিপয় লোকদের নিয়ে এসে মার্কেটের মালিকানা দাবি করে তাদের কাছ থেকে ভাড়া আদায়ের চেষ্টা করে। এতে রাজি না হওয়ায় তাদের ভয় ভীতি দেখিয়ে দোকানে তালা লাগিয়ে দেয়ার হুমকি দিতে থাকে।

জানা যায়, গত ১ আগস্ট মশিউর রহমান রিপন তার ভাই লিংকন ও তার দলভুক্ত লোকজন আনোয়ার মেটাল ওয়ার্কশপে এসে দোকানে তালা দিয়ে চাবি দাবি করে। আর চাবি না দিলে তার ভাই শাহিনকে প্রাণনাশের হুমকি দেয়। এ ঘটনায় তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। 

শ্রীমঙ্গল থানার ওসি কেএম নজরুল জানান, এ বিষয়টি দীর্ঘদিন ধরে আদালতে বিচারাধীন আছে। বর্তমানে আমরা একটি অভিযোগ পেয়েছি। এটির তদন্ত চলছে।

/এমএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের