নাটোরে বিদ্যুৎস্পৃষ্টে আওয়ামী লীগ নেতার মৃত্যু

নাটোর প্রতিনিধি
০২ সেপ্টেম্বর ২০১৮, ১১:৫৩আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৮, ১১:৫৩

বিদ্যুৎস্পৃষ্ট

নাটোরের সিংড়া উপজেলায় নিজ বাড়িতে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন স্থানীয় আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। রবিবার (২ সেপ্টেম্বর) সকালে ইটালী ইউনিয়নের লটাবাড়িয়া গ্রামে এই ঘটনা ঘটে। সিংড়া থানার ওসি মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত আতাহার আলী(৪০) লটাবাড়িয়া গ্রামের জসমত আলীর ছেলে এবং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।

ইটালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেদার হায়াত জানান, রবিবার সকালে নিজ বাড়িতে মোটরের লাইন ঠিক করার জন্য মেইন সুইচ বন্ধ করে কাজ করছিলেন আতাহার আলী। এরই এক পর্যায়ে বাড়ির কোনও সদস্য ঘরে আলো জ্বালানোর জন্য মেইন সুইচ অন করেন। সঙ্গে সঙ্গে বিদ্যুৎস্পৃষ্টে আতাহার আলীর মৃত্যু হয়।

খবর পেয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়েছেন।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম