সুন্দরবনের শ্যালা নদীতে বিষ দিয়ে মাছ শিকারের সময় আটক ২

মোংলা প্রতিনিধি
০২ সেপ্টেম্বর ২০১৮, ১২:১৭আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৮, ১২:১৮

সুন্দরবনের শ্যালা নদীতে বিষ দিয়ে মাছ শিকারের সময় আটক ২

সুন্দরবনের শ্যালা নদীতে বিষ (কীটনাশক) দিয়ে মাছ শিকারের সময় দুই দুর্বৃত্তকে আটক করা হয়েছে। রবিবার (২ সেপ্টেম্বর) ভোর রাতে এক বোতল বিষসহ নদী থেকে তাদের আটক করা হয়। পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের প্রধান বন কর্মকর্তা মো. শাহিন কবির বাংলা ট্রিবিউনকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

আটকরা হলো- মোংলা উপজেলার চিলা ইউনিয়নের বৌদ্ধমারী গ্রামের সেকেন্দার ইসলামের ছেলে মহিদুল ইসলাম (২৫) এবং একই গ্রামের মো. আসাদুলের ছেলে মো. সোহেল (২০)। বন আইনে তাদের নামে মামলা দিয়ে জেল হাজতে পাঠানো হবে বলেও বন কর্মকর্তা মো. শাহিন কবির জানিয়েছন। এসময় আটক দুইজনের কাছ থেকে মাছ শিকারে ব্যবহৃত এক বোতল বিষ, একটি জাল এবং একটি নৌকা জব্দ করা হয়।  

তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বেশ কিছুদিন সুন্দরবনের নদ-নদীর বিভিন্ন খালে বিষ দিয়ে মাছ শিকারের প্রবণতা বেড়ে গেছে। মোংলা বাজারের এক শ্রেণীর মৎস্য ব্যবসায়ীরা দুর্বৃত্তদের হাতে বিষ দিয়ে এসব খালে মাছ শিকারের পাঠায়। রাজনৈতিকভাবে প্রভাবশালী হওয়ায় এসব ব্যবসায়ীদের ধরা যাচ্ছে না।’

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম