নরসিংদীতে অপহরণের একদিন পর তরুণ উদ্ধার, গ্রেফতার ৩

নরসিংদী প্রতিনিধি
০২ সেপ্টেম্বর ২০১৮, ১৮:০০আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৮, ১৮:৫২

গ্রেফতার নরসিংদীতে অপহরণের একদিন পর ইমরুল হোসেন (২৫) নামে এক তরুণকে উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাতে তাকে উদ্ধার করা হয়। এ সময় অপহরণকারীচক্রের তিনজনকে গ্রেফতারও করা হয়েছে।

ইমরুল হোসেন মনোহরদীর কাঁচিকাটা ইউনিয়নের কাটাবাড়িয়া এলাকার মৃত মোখলেসুর রহমানের ছেলে। তিনি শুক্রবার সন্ধ্যায় সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের ঘোড়াদিয়া সাকুরঘাট এলাকা থেকে অপহৃত হন।

গ্রেফতার তিনজন হলেন ঘোড়াদিয়া এলাকার ভাড়াটিয়া মর্জিনা বেগম, তার স্বামী রতন মিয়া ও ভাই রনি মিয়া। পুলিশ জানায়, এই তিনজনের স্থায়ী কোনও ঠিকানা নেই। তারা বিভিন্ন এলাকায় গিয়ে ঘর ভাড়া নিয়ে কিছুদিন থাকে। এরপর অপহরণের পর মুক্তিপণ আদায় করে ওই এলাকা ত্যাগ করে।

পুলিশের উপপরিদর্শক (এসআই) রুপন কুমার সরকার জানান, প্রেমের ফাঁদে পেলে ইমরুল হোসেনকে অপহরণ করা হয়। পরে প্রযুক্তির সহায়তা নিয়ে অপহরণকারীদের অবস্থান শনাক্ত করে তাদের গ্রেফতার করা হয়।

/এমএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম