কেরানীগঞ্জে কিশোরকে কুপিয়ে হত্যার অভিযোগ

কেরানীগঞ্জ প্রতিনিধি
০২ সেপ্টেম্বর ২০১৮, ২০:০০আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৮, ২০:০৯

কেরানীগঞ্জ

কেরানীগঞ্জের কালিন্দী ইউনিয়নে ইমন ওরফে ইমু (১৮) নামে এক কিশোরকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। রবিবার (২ সেপ্টেম্বর) দুপুর ১২টায় ইউনিয়নের বাঁকা চড়াইল গ্রামে এ ঘটনা ঘটে। পরে বেলা ২টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ওই কিশোর মারা যায়। কেরানীগঞ্জ মডেল থানার এসআই ফরহাদ হোসেন খোকন এসব তথ্য জানান।

ইমন ওরফে ইমু বাঁকা চড়াইল গ্রামের মৃত এনামুল হকের ছেলে।

এসআই ফরহাদ হোসেন খোকন বলেন, ‘কয়েক দিন আগে বাঁকা চড়াইল এলাকায় মাঠে ফুটবল খেলা নিয়ে কয়েকজনের কথা কাটাকাটি হয় ইমনের। এর জেরে আজ  দুপুরে ওই মাঠের পাশ দিয়ে যাওয়ার সময় ইমনের ওপর হামলা চালিয়ে এলোপাতাড়ি কোপায় ৪-৫ জন দুর্বৃত্ত।’

তিনি আরও বলেন, ‘ঘটনার সময় ইমনের চিৎকারে স্থানীয়রা দৌড়ে এসে তাকে নিয়ে যান জিনজিরা ইউনিয়নের ছাটগাওস্থ সাজেদা হাসপাতালে। এখান থেকে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানকার চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।’

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম