এদেশে আর সাম্প্রদায়িক শক্তির স্থান হবে না: ফজলে হোসেন বাদশা

রাজশাহী প্রতিনিধি
০২ সেপ্টেম্বর ২০১৮, ২৩:৩০আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৮, ২৩:৫৩

শোভাযাত্রা

ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা বলেছেন, ‘বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক চেতনার দেশ। এদেশে আর সাম্প্রদায়িক শক্তির স্থান হবে না। সব ধর্মের মানুষ এখানে শান্তি ও সম্প্রীতির সঙ্গে বসবাস করছে। মানুষে মানুষে কোনও ভেদাভেদ নেই।’

শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে রবিবার (২ আগস্ট) সকালে রাজশাহীতে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নগরীর সাহেববাজার হুনুমানজিউর আখড়ায় এ পথসভা হয়। পথসভা শেষে বেলা ১১টার দিকে রাজশাহী মহানগর পূজা উদযাপন পরিষদের উদ্যোগে নগরীতে একটি শোভাযাত্রা বের করা হয়। বৃষ্টি উপেক্ষা করে শোভাযাত্রায় সনাতন ধর্মাবলম্বীদের ঢল নামে। শোভাযাত্রাটি সাহেববাজার জিরোপয়েন্ট ও কুমারপাড়া হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পথসভায় ফজলে হোসেন বাদশা বলেন, ‘যারা মানুষে মানুষে ভেদাভেদ সৃষ্টির চেষ্টা করবে, তাদের প্রতিহত করা হবে। কারণ, একাত্তরে মুক্তিযুদ্ধ করেই এ দেশ অর্জিত হয়েছে। এ দেশ সবার, সব মানুষের।’

ফজলে হোসেন বাদশা ছাড়াও শোভাযাত্রায় মহানগর পুলিশের উপ-কমিশনার আমীর জাফর, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি অনীল কুমার সরকার, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, মহানগর ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক দেবাশীষ প্রামাণিক দেবু, মহানগর পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক বিমল কুমার সরকার, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পারিষদের সাধারণ সম্পাদ শ্যামল কুমার ঘোষ, মহানগর জন্মাষ্টমী উদযাপন পরিষদের আহ্বায়ক আলোক কুমার দাস প্রমুখ অংশ নেন।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম