বীরাঙ্গনা রমা চৌধুরী আর নেই

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৩ সেপ্টেম্বর ২০১৮, ১০:২৯আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২২, ১২:৩৩





রমা চেধুরী, ছবি- সংগৃহীত একাত্তরের জননী খ্যাত বীরাঙ্গনা রমা চৌধুরী আর নেই। সোমবার (৩ সেপ্টেম্বর) ভোর পৌনে ৫টায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। রমা চৌধুরীর দীর্ঘ দিনের সহচর তার বইয়ের প্রকাশক আলাউদ্দিন খোকন এ তথ্য নিশ্চিত করেছেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। গল ব্লাডারে পাথর, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপসহ নানা রোগে আক্রান্ত হয়ে এ বছরের ১৫ জানুয়ারি তিনি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন। এরপর থেকে সেখানেই চিকিৎসাধীন ছিলেন।
আলাউদ্দিন খোকন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রবিবার সন্ধ্যায় রমা চৌধুরীর শারীরিক অবস্থার অবনতি ঘটলে রাতে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ভোর পৌনে ৫টার দিকে তিনি মারা যান।’
তিনি আরও বলেন, ‘বেলা ১০টার পর তার মরদেহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে। এরপর দুপুরে মরদেহ তার গ্রামের বাড়ি বোয়ালখালী পোপাদিয়া গ্রামে নিয়ে যাওয়া হবে। সেখানেই তার দাহ কাজ অনুষ্ঠিত হবে।’
১৯৩৬ সালের ১৪ অক্টোবর চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় জন্মগ্রহণ করেন রমা চৌধুরী। ১৯৬১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি নেন।
মুক্তিযুদ্ধের সময় ১৯৭১ সালের ১৩ মে তিন শিশু সন্তান নিয়ে বোয়ালখালীর পোপাদিয়ার গ্রামের বাড়িতেই ছিলেন রমা চৌধুরী। ওই সময় এলাকার রাজাকারদের সহায়তায় পাকিস্তানি বাহিনী রমা চৌধুরীর বাড়িতে হানা দেয়, ধর্ষণের পর তাদের বাড়ি জ্বালিয়ে দেয় হানাদাররা। আগুনে পুড়ে ওই দিন তার দুই ছেলে সাগর ও টগর মারা যায়।
‘একাত্তরের জননী’, ‘এক হাজার এক দিন যাপনের পদ্য’ এবং ‘ভাব বৈচিত্র্যে রবীন্দ্রনাথ’ সহ ১৮টি বই লিখেছেন রমা চৌধুরী। বই বিক্রির টাকা দিয়ে চলতো তার পরিবার। পাশাপাশি বই বিক্রির টাকা দিয়ে একটি অনাথআশ্রম খোলার ইচ্ছেও ছিল তার।

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম