হরিনাকুন্ডুতে এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধি
০৪ সেপ্টেম্বর ২০১৮, ০০:৫০আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৮, ০০:৫০

লাশ উদ্ধার ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলার মান্দিয়া এলাকায় ক্যানেলের পাশ থেকে তোয়াজ উদ্দিন (৫০) নামের এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। সে উপজেলার কালাপাড়িয়া আবাসন প্রকল্পের বাসিন্দা ও দরাট মণ্ডলের ছেলে।

হরিনাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান মুন্সী জানান, রাতে ক্যানেলের পাশে মাছ ধরছিল তোয়াজ উদ্দিন। সেসময় কে বা কারা তাকে জবাই করে হত্যা করে ফেলে রেখে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। নিহতের বুকেও ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।

ওসি আরও জানান, একই স্থানে গত তিন বছর আগে সর্বহারা গ্রুপের হক আলী নামক এক ব্যক্তিকে হত্যার পর মাটিতে পুতে রাখা হয়েছিল। সেই ঘটনার মামলার ২ নম্বর আসামি ছিল এই তোয়াজ উদ্দিন। তবে কারা হত্যাকাণ্ড ঘটিয়েছে তা জানার চেষ্টা চলছে। লাশ ময়নাতদন্তের জন্য আগামীকাল মঙ্গলবার ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের