নাশকতা পরিকল্পনার অভিযোগে পাটগ্রামে শিবির নেতা আটক, মামলা দায়ের

লালমনিরহাট প্রতিনিধি
০৪ সেপ্টেম্বর ২০১৮, ০৭:৫৮আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৮, ০৭:৫৯

আটক শিবির নেতা মো. দিপু আহসান লালমনিরহাটের পাটগ্রাম সরকারি জসমুদ্দিন কাজী আব্দুল গণি ডিগ্রি কলেজ শাখা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি মো. দিপু আহসানকে আটক করেছে পুলিশ। সোমবার (৩ সেপ্টেম্বর) বিকালে নাশকতার পরিকল্পনার অভিযোগে কলেজ মোড় এলাকা থেকে তাকে আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে। আটকের পর তার বিরুদ্ধে পাটগ্রাম থানায় মামলা দায়ের করা হয়েছে।

আটক দিপু হাসান পাটগ্রাম সরকারি জসমুদ্দিন কাজী আব্দুল গণি ডিগ্রি কলেজের বাংলা বিভাগের (অনার্স প্রথম বর্ষ) ছাত্র।

লালমনিরহাট সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি আফতাবুর রহমান ও পাটগ্রাম পৌর শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাজমুল নিরব বলেন, ‘সাম্প্রতিক ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনে শিবির নেতাকর্মী ও সমর্থকদের সংগঠিত করারও চেষ্টা করেছিল দিপু হাসান। তাছাড়া আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বড় ধরনের নাশকতা ও গুজব সৃষ্টির পরিকল্পনা করছিল সে। এই অভিযোগে পুলিশ তাকে আটক করেছে।’

পাটগ্রাম থানার ওসি (তদন্ত) ফিরোজ কবীর জানান, পাটগ্রাম পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ছোট বানিয়াপাড়া এলাকার দুলাল হোসেনের ছেলে মো. দিপু আহসান পাটগ্রাম সরকারি জসমুদ্দিন কাজী আব্দুল গণি ডিগ্রি কলেজ শাখা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি। সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্নভাবে নাশকতা পরিকল্পনার অভিযোগে স্থানীয় ছাত্রলীগের সহায়তায় তাকে আটক করা হয়েছে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম