শাহ আমানত বিমানবন্দরে ১৩টি স্বর্ণের বার উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৪ সেপ্টেম্বর ২০১৮, ১৪:২৩আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৮, ১৪:৩৪

স্বর্ণের বার (ফাইল ছবি)

দোহা থেকে আসা ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট থেকে ১৩টি স্বর্ণের বার উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ। মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।

কাস্টমস সহকারী কমিশনার মাহবুবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘স্ক্যানিংয়ের সময় ব্যাগটিতে সন্দেহজনক বস্তুর অস্তিত্ব খুঁজে পাওয়া যায়। পরে ওই ব্যাগ খুলে তাতে থাকা চার্জার লাইটে ১৩টি স্বর্ণের বার পাওয়া গেছে। লাইটের মধ্যে স্বর্ণের বারগুলো কৌশলে লুকানো ছিল। উদ্ধার স্বর্ণের ওজন এককেজি ৫১৭ গ্রাম, যার আনুমানিক মূল্য ৬৫ লাখ টাকা।’

মাহবুবুর রহমান আরও বলেন, ‘ওই ফ্লাইটে আসা কোনও যাত্রী ব্যাগটির মালিকানা দাবি করেনি। আমরা মালিককে খুঁজে বের করার চেষ্টা করেছি কিন্তু ব্যাগটি কার মালিকানায় ছিল তা নিশ্চিত হওয়া যায়নি।’

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম