তালায় ৯ প্রজাতির ২৮টি পাখি জব্দ

খুলনা প্রতিনিধি
০৪ সেপ্টেম্বর ২০১৮, ১৫:১৭আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৮, ১৫:২৪

তালায় ৯ প্রজাতির ২৮টি পাখি জব্দ সাতক্ষীরার তালা উপজেলার অগৈলঝড়া এলাকার একটি বাড়ি থেকে স্থানীয় ৯টি জাতের ২৮টি পাখি জব্দ করা হয়েছে। বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ খুলনার পুনর্বাসন কেন্দ্রের সদস্যরা অভিযান চালিয়ে মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) সকাল পৌনে ১০টার দিকে এ পাখিগুলো জব্দ করে। এ সময় পাখিগুলো খাঁচায় বন্দি করার সঙ্গে যুক্ত শেখ জসিম পালিয়ে যান।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ খুলনার পুনর্বাসন কেন্দ্রের পরিদর্শক মো. রাজু এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ‘বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২ এর তফসিল অনুযায়ী বণ্যপ্রাণী আটক, তাড়ানো বা কোনোভাবে বিরক্ত করা দণ্ডনীয় অপরাধ। পলাতক জসিম এসব পাখি বিভিন্ন এলাকা থেকে ফাঁদ দিয়ে ধরে এনে ব্যবসা করছে। জসিমের বাড়ি থেকে খাঁচাবন্দি পাখিগুলোর মধ্যে রয়েছে ময়না ১টি, কালিম ৩টি ও ছয়টি বাচ্চা, টিয়া ১টি, হাঁস প্রজাতির পাখি ৫টি, বক ২টি, ডাহুক ৬টি, ঘুঘু ১টি, মুনিয়া ২টি ও শালিক ১টি। জব্দকৃত পাখিগুলো বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ খুলনার পুনর্বাসন কেন্দ্রে রাখা হয়েছে।’

আরও পড়ুন- চ্যাসিজ ব্যবসায়ীদের দখলে বেনাপোল বন্দরের মহাসড়ক

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম