নাটোরে বিএনপির ৮ নেতা-কর্মী কারাগারে

নাটোর প্রতিনিধি
০৪ সেপ্টেম্বর ২০১৮, ১৯:২৭আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৮, ১৯:৩১

কারাগার

নাটোরের বড়াইগ্রামে আটক হওয়া বিএনপি ও অঙ্গ সংগঠনের ৮ নেতা-কর্মীকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোর্পদের পর তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন বিচারক। থানা পুলিশের অনুমতি ছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কারামুক্তি দিবস পালন করায় তাদের সোমবার রাতে অভিযান চালিয়ে আটক করা হয়।মঙ্গলবার তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

আটকরা হচ্ছেন বড়াইগ্রাম শহর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আব্দুল মজিদ সরকার ও থানা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক সরকার,শহর ছাত্রদলের সভাপতি শাহাদত হোসন শামীম, টিটু শেখ, সজীব হোসেন, ছাত্রদলকর্মী সাজদার হোসেন,আশরাফুল শেখ ও যুবদলকর্মী আকতার হোসেন।

শহর ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপুল জানান, সোমবার সন্ধ্যায় মৌখাড়া বাজার বিএনপি কার্যালয়ে তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে কেক কাটা এবং সংক্ষিপ্ত আলাচনা সভার আয়াজন করা হয়। মূলত পুলিশের অনুমতি না নিয়ে এই  অনুষ্ঠান করায় নেতা-কর্মীদের আটক  করা হয়েছে বলে তিনি দাবি করেন।

বড়াইগ্রাম থানা বিএনপি’র সভাপতি অ্যাডভোকেট আব্দুল কাদের  এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আটককৃতদের মুক্তি দাবি করেন।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলিপ কুমার দাস জানান, জামায়াত-বিএনপির নেতা-কর্মীরা সংঘবদ্ধ হয়ে নাশকতা সৃষ্টি করার লক্ষে ঘরোয়া সভা করছে এমন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক  করা হয়েছে।

এক  প্রশ্নের জবাবে ওসি মঙ্গলবার বিকেলে জানান, এস আই  তহসেনুজ্জামান  বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে নাশকতা পরিকল্পনার মামলা দায়ের করেছেন।আসামিদের আদালতে চালান দেওয়া হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা এস  আই তহসেনুজ্জামান জানান, আদালতের নির্দেশ অনুযায়ী তাদের কারাগারে পাঠানো হয়েছেন।   

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম