স্কুলছাত্র সিয়াম হত্যা: ৩ আসামির যাবজ্জীবন, ৩ জন খালাস

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৪ সেপ্টেম্বর ২০১৮, ১৯:২৯আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৮, ১৯:৩৫

সিয়াম নারায়ণগঞ্জে আলোচিত স্কুলছাত্র আরাফাত হোসেন সিয়াম হত্যা মামলায় তিন আসামিকে আমৃত্যু কারাদণ্ড ও তিনজনকে খালাস দিয়েছেন আদালত। একইসঙ্গে লাশ গুম করার অভিযোগে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিদের ৭ বছর করে সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন।

মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আনিসুর রহমান এ রায় দেন। রায় প্রদানকালে ৬ আসামির মধ্যে ৫ জন আদালতে উপস্থিত ছিলেন। যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত এক আসামি পলাতক রয়েছে।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- মেহেদী মন্ডল, হালিম ও আসলাম। বেকসুর খালাসপ্রাপ্তরা হলেন- ফারুক মন্ডল, মেরিনা মন্ডল ও বিপ্লব। যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া আসামিরা

২০১৩ সালের ২২ নভেম্বর সদর উপজেলার ফতুল্লা থানার মাসদাইর এলাকায় কবুতর কেনাকে কেন্দ্র করে স্থানীয় আদর্শ স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র সিয়ামকে ছুরিকাঘাতের পর শ্বাসরোধ করে হত্যা করে মাদকাসক্ত মেহেদী মন্ডল ও তার পরিবারের সদস্যরা। পরে তারা লাশ গুম করলে ঘটনার পরদিন ২৩ নভেম্বর মুন্সিগঞ্জের শান্তিনগর এলাকা থেকে সিয়ামের বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহত সিয়ামের বাবা মোস্তফা মাতবর ফতুল্লা থানায় বাদী হয়ে উল্লেখিত ছয়জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

পরে আসামিদের মধ্যে মেহেদী মন্ডল ও আসলাম হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেয়। দেড় বছর তদন্তের পর পুলিশ ২০১৫ সালের ২৪ মার্চ ২৯ জনকে সাক্ষী ও ৬ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে। আদালত ২২ জনের সাক্ষ্যগ্রহণ শেষে ৫ বছর পর এ রায় প্রদান করেন।

তবে এই রায়ে ‘ন্যায়বিচার পাননি’ উল্লেখ করে উচ্চ অদালতে আপিলের সিদ্ধান্তের কথা জানিয়েছেন নিহতের পরিবারের স্বজনরা। সাক্ষ্যপ্রমাণ অনুযায়ী আসামিদের আরও কঠোর শাস্তি হওয়া উচিত ছিল বলে মনে করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ওয়াজেদ আলী খোকন। তিনি বলেন, ‘বাদীপক্ষ ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছেন।’

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম