সংঘর্ষের ঘটনায় মামলা, গ্রেফতার এড়াতে পুরুষশূন্য গোপালগঞ্জের ফুকরা গ্রাম

গোপালগঞ্জ প্রতিনিধি
০৫ সেপ্টেম্বর ২০১৮, ০১:৪৭আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৮, ০২:০০

গোপালগঞ্জের ফুকরা গ্রাম (ছবি- প্রতিনিধি)

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার দক্ষিণ ফুকরা গ্রামে দুই পক্ষের সংঘর্ষ চলাকালে পুলিশ সদস্য আহত ও পুলিশের কাজে বাধা দান করার অভিযোগে দুই শতাধিক ব্যক্তির নামে মামলা হয়েছে। এ মামলায় ১০ জনকে গ্রেফতারের পর আতঙ্কে ফুকরা গ্রাম পুরুষশূন্য হয়ে পড়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, গ্রেফতার এড়াতে ফুকরা গ্রামের পুরুষরা অন্যত্র পালিয়ে গেছেন। বাড়িগুলোতে রয়েছেন কেবল বৃদ্ধ, নারী ও শিশুরা। পুরো গ্রামজুড়ে এখনও থমথমে অবস্থা বিরাজ করছে।

কাশিয়ানী থানার ওসি মো. আজিজুর রহমান জানান,  সোমবার দক্ষিণ ফুকরা গ্রামে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ চলাকালে একজন নিহত, কাশিয়ানী থানার ওসিসহ ৭ পুলিশ সদস্য আহত হন। এ ঘটনায় পুলিশের কাজে বাধা দান করার অভিযোগে ৮৪ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরও দেড়শ’ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়। কাশিয়ানী থানার এসআই হিমেল বাদী হয়ে সোমবার গভীর রাতে এ মামলা দায়ের করেন। এ ঘটনায় ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

তিনি আরও জানান, যে কোনও পরিস্থিতি মোকাবিলায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা করা হয়েছে। এলাকার পরিস্থিতি এখন শান্ত রয়েছে। বিভিন্ন স্থানে টহল দিচ্ছে পুলিশ।

টহল দিচ্ছে পুলিশ (ছবি- প্রতিনিধি)

গত সোমবার কাশিয়ানী উপজেলার দক্ষিণ ফুকরা গ্রামে জমিজমা নিয়ে হারুন-অর-রশিদ মোল্যা ও সাইফুল সিকদারের মধ্যে দীর্ঘদিন ধরে চলে আসা বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১৫৭ রাউন্ড গুলিবর্ষণ করে। ঘণ্টাব্যাপী সংঘর্ষে কাশিয়ানী থানার ওসি, ৭ পুলিশ সদস্যসহ উভয় পক্ষের কমপক্ষে ৩০ জন আহত হন। মারাত্মক আহত সাইফুল সিকদারের সমর্থক হিঙ্গুলকে প্রথমে গোপালগঞ্জ ও পরে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি ঘটলে রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ফেরিঘাটে তিনি মারা যান। এ ঘটনায় ১২ জনকে আটক করে পুলিশ।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম