টাঙ্গাইলে অস্ত্রসহ দুই তরুণকে আটক করেছে পুলিশের গোয়েন্দা শাখা। বুধবার (৫ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল গেইট সংলগ্ন মক্কা-মদিনা কনফেকশনারির ভেতর থেকে তাদের আটক করা হয়। টাঙ্গাইলের পুলিশ সুপার (এসপি) সঞ্জিত কুমার রায় এ তথ্য নিশ্চিত করেন।
আটককৃতরা হলেন– টাঙ্গাইল সদরের বরুহা এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে রাইছুল ইসলাম রাব্বি (২০) ও সাবালিয়া এলাকার মঞ্জুর হোসেনের ছেলে মাজাহার হোসেন তমাল (৩০)।
বুধবার বিকালে সংবাদ সম্মেলন করে এসপি সঞ্জিত কুমার রায় বলেন, ‘গোপনে খবর পেয়ে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল গেইট সংলগ্ন মক্কা-মদিনা কনফেকশনারির ভেতর থেকে ওই দুই জনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ৮ রাউন্ড গুলি ও ২টি ম্যাগজিন জব্দ করা হয়।’








