মেহেরপুর সদর উপজেলার সাহেবপুরে সবজিবোঝাই একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ৮০০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) রাতে ডিবি’র ওসি শাহীন উদ্দিনের নেতৃত্বে ওই অভিযান চালানো হয়। এসময় ট্রাকের হেলপার বামনপাড়া গ্রামের মতিনের ছেলে মামনুকে আটক করা হয় এবং ট্রাকটিকেও জব্দ করা হয়।
ডিবি’র ওসি শাহীন উদ্দীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সাহেবপুর থেকে একটি সবজি বোঝাই ট্রাকে ফেনসিডিল পাচার কর হচ্ছে। রাতে সাহেবপুরে ট্রাকটি থামিয়ে তাতে তল্লাশি চালানো হয়। ট্রাকের পুরো সবজি নিচে নামিয়ে তার মধ্য থেকে ৮০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ফেনসিডিল পাচারের মূল হোতা ও ট্রাক চালক পালিয়ে যায়। তবে এসময় মামুন নামে এক জনকে আটক করা হয়।
ওসি আরও জানান, এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।








