শার্শায় ১০ পিস সোনার বারসহ পাচারকারী আটক

বেনাপোল প্রতিনিধি
০৬ সেপ্টেম্বর ২০১৮, ১৩:০৯আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৮, ১৩:১৫

জব্দ করা স্বর্ণের বার যশোরের শার্শায় আমতলা গাতিপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১ কেজি ১৬৫ গ্রাম ওজনের ১০ পিস সোনার বারসহ এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। শার্শার শালকোনা ক্যাম্পের বিজিবি সদস্যরা এই অভিযান চালান।

বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর ) সকাল সাড়ে ১০টার দিকে যশোর কোতোয়ালি থানার খড়কী গ্রামের মমিনুল ইসলামের ছেলে হাসান আলীকে (৩০)  সোনার বারসহ আটক করেছে বিজিবি। যশোরে স্বর্ণসহ আটক ব্যক্তি

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় বিপুল পরিমাণ সোনার একটি চালান শার্শার আমতলা গাতিপাড়া হয়ে শালকোনা সীমান্তের মাঠের মধ্য দিয়ে ভারতে যাবে। এ সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্য আব্দুর রহমান, ছিদ্দিকুর রহমান ও নজরুল ইসলাম ফোর্স নিয়ে ওই স্থানে অভিযান চালান। এ সময় হাসান আলী নামে একজনকে ১ কেজি ১৬৫ গ্রাম ওজনের সোনাসহ আটক করে।

৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরিফুল হক জানান, হাসান আলী নামে একজন  স্বর্ণ পাচারকারীকে স্বর্ণসহ আটক করা হয়েছে। উদ্ধারকৃত সোনাসহ আটককৃতকে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক