কুমিল্লায় ট্রাক্টরের ধাক্কায় স্কুল শিক্ষক নিহত

কুমিল্লা প্রতিনিধি
০৬ সেপ্টেম্বর ২০১৮, ১৭:৫৮আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৮, ১৯:০৮

ট্রাক্টরের ধাক্কায় দুমড়ে-মুচড়ে যাওয়া সিএনজি অটোরিকশা

কুমিল্লায় ট্রাক্টরের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার এক যাত্রী নিহত ও তিন জন আহত হয়েছে। নিহত সুমন চন্দ্র দাস (৩৫) জেলার আদর্শ সদর উপজেলার নোয়াপাড়া এলাকার সুবরাতি শাহজাদী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। । বুধবার রাতে জেলার সদর দক্ষিণ উপজেলার কুমিল্লা-লাকসাম সড়কের শিকারপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুমন চন্দ্র দাস জেলার সদর দক্ষিণ উপজেলার বারপাড়া ইউনিয়নের দুর্গাপুর গ্রামের বাবুল চন্দ্র দাসের ছেলে।

লালমাই হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সফিকুল ইসলাম জানান, সুমন চন্দ্র দাস বুধবার সোয়া ৮টার দিকে সিএনজি চালিত অটোরিকশায় করে শহর থেকে বাড়িতে যাচ্ছিলেন। তারা কুমিল্লা-লাকসাম সড়কের শিকারপুর এলাকায় পৌঁছলে একটি ট্রাক্টর জমি থেকে রাস্তায় উঠতে গিয়ে তাদের বহনকারী সিএনজিটিকে ধাক্কা দেয়। এতে ওই সিএনজিটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই স্কুল শিক্ষক সুমন চন্দ্র দাস নিহত এবং আরও ৩ যাত্রী আহত হয়। মরদেহ ও দুর্ঘটনাকবলিত সিএনজি অটোরিকশাটি উদ্ধার করে ফাঁড়িতে নেওয়া হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম