নেত্রকোনায় কৃষক সবুজ হত্যা মামলায় ৭ জনের যাবজ্জীবন

নেত্রকোনা প্রতিনিধি
০৬ সেপ্টেম্বর ২০১৮, ১৮:৩৯আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৮, ১৮:৫০

আদালত নেত্রকোনার দূর্গাপুরে কৃষক সবুজ মিয়া হত্যা মামলায় সাত জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) দুপুর ১২টায় জেলা ও দায়রা জজ আদালতের বিচারক কে এম রাশেদুজ্জামান রাজা জনাকীর্ণ আদালতে আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। একই মামলায় আরও ৮ জনকে বেখসুর খালাস দেওয়া হয়েছে।

সাজা পাওয়া আসামিরা হলেন– রফিকুল ইসলাম, আসাদ মিয়া, তাজুল ইসলাম, আব্দুল আজিজ, বজলুর রহমান, আব্দুস সাত্তার ও জামাল উদ্দিন। এরা সবাই দূর্গাপুরের ভাদুয়াপাড়া গ্রামের বাসিন্দা।

নেত্রকোনা জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) সাইফুল আলম প্রদীপ জানান, জমি নিয়ে বিরোধের জেরে ২০০৭ সালের ৭ মার্চ আসামিরা সবুজ মিয়াকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেন। খবর পেয়ে স্থানীয়রা সবুজকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

পিপি আরও জানান, পরবর্তীতে ৮ মার্চ নিহতের ভাই আনিসুর রহমান বাদী হয়ে ১৫ জনকে আসামি করে দূর্গাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে ২০০৯ সালের ৩ জুন আদালতে চার্জসিট দাখিল করেন। আদালত সাত জনের সাক্ষ্যগ্রহণ শেষে আজ এ রায় ঘোষণা করলেন।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম